ধলেশ্বরী নদীতে টহলযানে বাল্কহেডের ধাক্কা, নৌ পুলিশ সদস্য নিহত

· Prothom Alo

নারায়ণগঞ্জে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে নৌ পুলিশের একটি টহল নৌযান ডুবে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে শাহ সিমেন্ট ফ্যাক্টরি–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

Visit amunra-opinie.pl for more information.

নিহত পুলিশ সদস্যের নাম মহসিন সরদার (৪৩)। তিনি নৌ পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর গ্রামে। তিনি বাগেরহাট জেলা থেকে নৌ পুলিশে সংযুক্ত ছিলেন।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ অঞ্চলের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে এসআই মকবুল হোসেনের নেতৃত্বে চার কনস্টেবলসহ একটি দল ডাকাতি প্রতিরোধে নৌ টহলে বের হয়। টহল চলাকালে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে একটি বাল্কহেডের সঙ্গে টহল নৌযানটির সংঘর্ষ হয়। এ ঘটনায় নৌযানটি উল্টে যায়।

এ সময় টহল দলের সদস্যরা সাঁতরে পাশের আরেকটি বাল্কহেডে ওঠেন। গুরুতর আহত হন কনস্টেবল মহসিন সরদার। পরে তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল নেওয়া হলে  চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

কলাগাছিয়া নৌ পুলিশের পরিদর্শক সালেহ আহমদ পাঠান প্রথম আলোকে বলেন, রাতের টহল ডিউটি করার সময় তাঁদের ইঞ্জিনচালিত ট্রলারের সঙ্গে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষে আহত কনস্টেবল মহসিন মারা গেছেন। চালক বাল্কহেডটি নিয়ে পালিয়ে যান।

Read full story at source