ইস্টার্ন রিফাইনারিতে আবার শুরু হচ্ছে তেল শোধন
· Prothom Alo

প্রায় এক মাস বন্ধ থাকার পর আবারও অপরিশোধিত তেল শোধন শুরু করছে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি। সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর এই কার্যক্রম শুরু হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আজ শুক্রবার সকাল থেকে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে।
Visit bettingx.bond for more information.