চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য হিসেবে সরোয়ার আলমগীরের শপথ
· Prothom Alo

হাইকোর্ট প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে বিজয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর শপথ গ্রহণ করেছেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Visit milkshakeslot.lat for more information.
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে নতুন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে নববির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির এই প্রার্থী বিজয়ী হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আনা ঋণখেলাপির অভিযোগের কারণে তাঁর প্রার্থিতা ও ফল প্রকাশ নিয়ে আইনি জটিলতা দেখা দেয়।
আজ দুপুরে হাইকোর্ট প্রার্থিতা বৈধ বলে রায় দিলে চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি সচিবালয়। গেজেট প্রকাশের পরই নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ আয়োজনের বিষয়ে সংসদ সচিবালয়ে চিঠি পাঠানো হয়।
চট্টগ্রাম-২ আসনে বিএনপির সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ, ফলাফল প্রকাশ ও শপথ নিতে বাধা নেই