ট্রাস্ট ব্যাংকের সঞ্চয় সেবা পাওয়া যাবে বিকাশ অ্যাপে 

· Prothom Alo

ডিজিটাল পদ্ধতির ব্যাংকিং লেনদেন আরও সহজ করতে একছাতার নিচে এল ট্রাস্ট ব্যাংক ও বিকাশ। ফলে এখন থেকে সরাসরি বিকাশ অ্যাপ থেকেই ট্রাস্ট ব্যাংকের বিভিন্ন আর্থিক সেবা নিতে পারবেন গ্রাহকেরা।

প্রাথমিকভাবে বিকাশ অ্যাপে ট্রাস্ট ব্যাংকের সঞ্চয় (ডিপিএস) সেবা চালু করা হয়েছে, যা পর্যায়ক্রমে আরও সম্প্রসারিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিকাশ।

Visit sweetbonanza.qpon for more information.

গত বুধবার রাজধানীর একটি হোটেলে ‘এক্সপান্ডিং অ্যাক্সেস, এম্পাওয়ারিং পসিবিলিটিজ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যৌথ এই সেবার উদ্বোধন করেন ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম ও আরিফ হোসেন খান; ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও আহসান জামান চৌধুরী এবং বিকাশের প্রতিষ্ঠাতা ও সিইও কামাল কাদীর উপস্থিত ছিলেন।

ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহা. হোসাইন আল মোরশেদ বলেন, ‘বর্তমান যুগে প্রযুক্তি আর্থিক লেনদেনের ধরন বদলে দিলেও ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বল্প আয়ের মানুষের জন্য সময়মতো সহজ শর্তে আর্থিক সহায়তা পাওয়া এখনো চ্যালেঞ্জিং। ট্রাস্ট ব্যাংকের দায়িত্বশীল ব্যাংকিং অভিজ্ঞতা এবং বিকাশের ডিজিটাল প্ল্যাটফর্মকে একসঙ্গে কাজে লাগিয়ে এই সাধারণ মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।’

Read full story at source