‘গাভী বিত্তান্ত’ নিয়ে জামালপুর বন্ধুসভার পাঠচক্র, আলোচনা ও কুইজ
· Prothom Alo

প্রাবন্ধিক ও প্রখ্যাত কথাসাহিত্যিক আহমদ ছফার বিখ্যাত ব্যঙ্গাত্মক উপন্যাস ‘গাভী বিত্তান্ত’ নিয়ে পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ৩০ অক্টোবর বিকেলে আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এ আসর বসে। পাঠচক্রে নির্ধারিত বইটির ওপর বিশদ আলোচনা উপস্থাপন করেন বন্ধু সাব্বির হাসান ও কামরুল ইসলাম।
Visit aportal.club for more information.
সাব্বির হাসান বলেন, ‘আহমদ ছফা তাঁর “গাভী বিত্তান্ত” উপন্যাসের মাধ্যমে আমাদের দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ পরিবেশ ও তথাকথিত বুদ্ধিজীবী সমাজের এক নির্মম ও ব্যঙ্গাত্মক বাস্তবতা ফুটিয়ে তুলেছেন। উপন্যাসে উপাচার্য ড. মিয়া মোহাম্মদ মিঞার চরিত্রটি এবং তাঁর প্রশাসনের নানা কর্মকাণ্ডের আড়ালে কীভাবে ক্ষমতার মোহে মানুষ নিজের বিবেক বিসর্জন দেয়, তা নিখুঁতভাবে প্রদর্শিত হয়েছে। তোষামোদির সংস্কৃতি, পদ-পদবির মোহে ব্যক্তিস্বার্থের জয়জয়কার এবং নীতি-নৈতিকতার অবক্ষয় কীভাবে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, লেখক অত্যন্ত নিপুণ ও রূপক অর্থে তা এ বইয়ে তুলে ধরেছেন। এটি কেবল একটি ফিকশন নয়, বরং আমাদের সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার এক গভীর ও প্রাসঙ্গিক দলিল।’
জামালপুর বন্ধুসভার পাঠচক্রের আসরবইটির সাহিত্যরস ও বাস্তব প্রেক্ষাপট নিয়ে আলোচনায় সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান বলেন, ‘উপন্যাসের প্রতিটি চরিত্র ও ঘটনার মধ্য দিয়ে আমাদের আধুনিক সমাজের নানা অসংগতি, সুবিধাবাদী মানসিকতা ও ব্যবস্থার পেছনের অন্ধ দিকগুলোর রূপ ফুটে উঠেছে। গাভীকে কেন্দ্র করে যে আখ্যান গড়ে উঠেছে, তা মূলত ক্ষমতার মসনদ টিকিয়ে রাখা এবং তোষামোদকারীদের অপকৌশলের এক অপূর্ব সামাজিক রূপক। লেখক অত্যন্ত সাহসিকতার সঙ্গে বাস্তবতার আয়না পাঠকদের সামনে ধরেছেন। আজকের দ্রুত পরিবর্তনশীল ও আত্মকেন্দ্রিক সময়ে তরুণ সমাজকে মননশীল, সচেতন ও চিন্তাশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন কালজয়ী সাহিত্য পাঠ ও অনুধাবনের কোনো বিকল্প নেই।’
পাঠচক্র শেষে জামালপুর বন্ধুসভার বন্ধুরাপাঠচক্রে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, সহসাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নুসরাত শৈলী, বইমেলা সম্পাদক নাইমুল শাকিল, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আহমেদ আদিল, কার্যনির্বাহী সদস্য মহসিন মিরাজ ও বায়েজিদ, বন্ধু তানভীর অয়ন, কাকন, অপ্সরা, ঋতু, আশা, সাব্বির, সীমান্ত, তানভীর, মাগরিব, তানহা, রাফিন, অর্ক, জোয়াদ, সুন্নাহ, হৃদয়, রানাসহ জামালপুর বন্ধুসভার অন্যান্য শুভানুধ্যায়ী ও বন্ধুরা।
পাঠচক্রের মূল আলোচনা পর্ব শেষ হওয়ার পরই অনুষ্ঠিত হয় বিশেষ কুইজ। ‘গাভী বিত্তান্ত’ উপন্যাসের মূল ভাব, চরিত্র এবং উপন্যাসের নানাবিধ তথ্যের ওপর ভিত্তি করে সাজানো কুইজে উপস্থিত বন্ধুরা অংশ নেন। প্রতিযোগিতায় বিজয়ী হন কার্যনির্বাহী সদস্য বায়েজিদ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নুসরাত শৈলী।
সহসাংগঠনিক সম্পাদক, জামালপুর বন্ধুসভা