কিউরেটেড কারস ২০২৬: এক ছাদের নিচে মিলল দর্শনীয় সব গাড়ি
· Prothom Alo

তেজগাঁওয়ের আলোকিতে আয়োজন করা হয় রাহিমোটোর কিউরেটেড কারস ২০২৬। এখানে একসঙ্গে দেখা মিলল ক্লাসিক, এক্সোটিক, হাই ভ্যালু, ইভি, লাক্সারিয়াস থেকে শুরু করে দেশের গাড়িপ্রেমীদের পছন্দের নানা গাড়ি। কোথাও পুরোনো দিনের নকশা, কোথাও আবার আধুনিক প্রযুক্তির ঝলক। প্রতিটি গাড়িই যেন বলেছে নিজের আলাদা এক গল্প। দুই দিনব্যাপী এই আয়োজন শুধু গাড়ি দেখার সুযোগই করে দেয়নি। বরং দেশের গাড়ি প্রেমীদের একসঙ্গে নিয়ে আসছে এক ছাদের নিচে। আয়োজনটি চলে ১১ ও ১২ সেপ্টেম্বর।
ছবি: আনাস আব্দুল্লাহ
Visit newsbetsport.bond for more information.
মার্সিডিজ জি৫৮০ ইলেকট্রিক জি-ওয়াগন: মার্সিডিজের জনপ্রিয় জি-ওয়াগনের সম্পূর্ণ বৈদ্যুতিক সংস্করণ হোন্ডা টাইপ আর: হোন্ডার উচ্চক্ষমতাসম্পন্ন গাড়ির সিরিজ। হালকা গড়ন আর তীক্ষ্ণ হ্যান্ডলিংয়ের জন্য গাড়িপ্রেমীদের কাছে বিশেষভাবে জনপ্রিয় সুবারু এসটিআই: সুবারুর পারফরম্যান্স গাড়ির সিরিজ। র্যালি রেসিং থেকে উঠে আসা এই গাড়িগুলো গতি আর নিয়ন্ত্রণের জন্য পরিচিতফোক্সওয়াগেন ট্রান্সপোর্টার: ফোক্সওয়াগেনের জনপ্রিয় ভ্যান সিরিজ। বিশেষ করে পুরোনো মডেলগুলো এখন রেস্টোমড আর ক্লাসিক গাড়ির অনুষ্ঠানে বেশ প্রাধান্য পায়এফজে৪০: টয়োটার ল্যান্ড ক্রুজার সিরিজের একটি পুরোনো ক্লাসিক মডেল। শক্তপোক্ত গড়ন আর অফ-রোড সক্ষমতার জন্য বিখ্যাতএমজি এমজিবি (১৯৭১): ব্রিটিশ ব্র্যান্ড এমজির একটি ক্লাসিক রোডস্টার ফিয়াট ১৫০০ সেডান: ইতালিয়ান ব্র্যান্ড ফিয়াটের একটি পুরোনো সেডান মডেল। সাদামাটা অথচ কালজয়ী নকশার জন্য পরিচিত। ফিয়াট এক্স১/৯: ফিয়াটের একটি স্পোর্টস কার। মিড-ইঞ্জিন নকশা আর ছিমছাম আকারের জন্য ক্লাসিক গাড়ির অনুরাগীদের কাছে বিশেষ জায়গা করে নিয়েছেম্যাকলারেন আরতুরা: ম্যাকলারেনের হাইব্রিড সুপারকার। পেট্রল ইঞ্জিন আর ইলেকট্রিক মোটরের সমন্বয়ে তৈরি এই গাড়ি গতি আর প্রযুক্তি দুটোই একসঙ্গে তুলে ধরেপোরশে ৯১১ টার্বো: পোরশের কিংবদন্তি ৯১১ সিরিজের উচ্চক্ষমতাসম্পন্ন সংস্করণ। দশকের পর দশক ধরে স্পোর্টস কারের এক অনন্য উদাহরণ হয়ে আছেনিসান জিটি-আর: নিসানের কিংবদন্তি পারফরম্যান্স কার। জাপানি গাড়ির ইতিহাসে গতি আর প্রযুক্তির অন্যতম প্রতীক হিসেবে পরিচিত