খেলা দেখা কি উদাসীনতা? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোগ বলছে অন্য গল্প
· Prothom Alo

বিশ্বকাপ শুরুর পর থেকেই খেলা ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে চলছে শিক্ষার্থীদের আনাগোনা। প্রিয় দলের সমর্থনে উচ্ছ্বাস, বন্ধুদের সঙ্গে খেলা উপভোগ—সব মিলিয়ে ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তবে বন্যা পরিস্থিতির এই সময়ে খেলা দেখার এই আয়োজন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে নানা প্রশ্ন।
Visit h-doctor.club for more information.
তবে খেলার এই উচ্ছ্বাসের পাশাপাশি বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। খেলা দেখতে আসা শিক্ষার্থীদের কাছ থেকেই ফান্ড সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃষ্টিতে ভিজেও একদল তরুণ শিক্ষার্থী বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করছেন। শুধু শহীদ মিনার প্রাঙ্গণেই নয়, আবাসিক হলগুলো থেকেও সংগ্রহ করা হয়েছে সহায়তা। বিভিন্ন বিভাগভিত্তিক তহবিল সংগ্রহের উদ্যোগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরাও যুক্ত হয়েছেন স্বেচ্ছাসেবী হিসেবে।
শিক্ষার্থীদের মতে, খেলা দেখা ক্যাম্পাস–জীবনের স্বাভাবিক অংশ। বিশ্বকাপের মতো বড় ক্রীড়া আয়োজন ঘিরে শিক্ষার্থীদের একত্র হওয়া শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়–সংস্কৃতিরই পরিচিত চিত্র। তবে সেই জমায়েতকে মানবিক কাজে লাগানোই এবারের উদ্যোগের বিশেষ দিক।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
২০২৪ সালের বন্যায় দুর্গত মানুষের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশ। মানবিক দায়িত্ব পালনে এগিয়ে গিয়ে তাঁর এই মৃত্যু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজও স্মরণীয় হয়ে আছে। দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণের একটি আবেগঘন উদাহরণ হয়ে আছে তাঁর এই আত্মত্যাগ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই উদ্যোগ দেখায়, বিনোদন ও মানবিক দায়িত্ব একে অপরের বিপরীত নয়। খেলা দেখা যেমন ক্যাম্পাস–জীবনের স্বাভাবিক অংশ, তেমনি সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানোও শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতার অংশ।
লেখক: নুসরাত জাহান, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়