বাবুল্যান্ডে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হলো
· Prothom Alo

শিশুদের পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইউনিসেফ বাংলাদেশ, সিটি করপোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর এবং ইপিআইয়ের সহযোগিতায় ইনডোর প্লে-গ্রাউন্ড চেইন বাবুল্যান্ড ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন শাখায় বিনা মূল্যে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন পরিচালনা করেছে।
Visit afsport.lat for more information.
এই কর্মসূচি ২০২৬ সালের ২৮ জুন মিরপুর ২ শাখা ব্যতীত সব নির্ধারিত শাখায় এবং ২৯ জুন শুধু মিরপুর ২ শাখায় অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশুদের লাল ভিটামিন এ ক্যাপসুল প্রদান করা হয়েছে। নির্ধারিত দিনগুলোতে বাবুল্যান্ডের সংশ্লিষ্ট শাখাগুলোতে বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়েছে।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: [email protected]