গরমে পুড়ছে ইউরোপ

· Prothom Alo

ইউরোপজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, কোথাও ভেঙেছে আগের রেকর্ড। প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন। একটু স্বস্তির আশায় ফোয়ারা, নদী বা জলাধারে ভিড় করছে মানুষ। কোথাও আবার কনসার্টে আসা দর্শকদের শীতল রাখতে গাড়ি থেকে ছিটানো হচ্ছে পানি। ইউরোপে তাপপ্রবাহের মধ্যে জনজীবনের চিত্র নিয়ে আজকের ছবির গল্প।

Visit sweetbonanza-app.com for more information.

প্রচণ্ড গরমে ফোয়ারার পানিতে শীতলতার খোঁজ। ওয়ারশ, পোল্যান্ড, ২৭ জুন ২০২৬হাতপাখায় রোদ আটকানোর চেষ্টা। কলাসিয়ামের সামনে, রোম, ইতালি, ২৮ জুন ২০২৬ফোয়ারার পানিতে হাত ভেজানো। সেন্ট পিটার্স স্কয়ার, ভ্যাটিকান, ২৮ জুন ২০২৬গরম থেকে বাঁচতে ইজার নদীর পানিতে। মিউনিখ, জার্মানি, ২৮ জুন ২০২৬প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে পানিতে শরীর ভেজাচ্ছেন আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নেওয়া এক ব্যক্তি। ফ্রাঙ্কফুর্ট, জার্মানি, ২৮ জুন ২০২৬গরম থেকে বাঁচতে তাপরোধী বিশেষ কম্বলে শরীর মুড়িয়েছেন কনসার্টে আসা দর্শনার্থীরা। বার্লিন, জার্মানি, ২৮ জুন ২০২৬কনসার্টে আসা দর্শনার্থীদের গরম থেকে স্বস্তি দিতে ছিটানো হচ্ছে পানি। অলিম্পিক স্টেডিয়াম, বার্লিন, জার্মানি, ২৮ জুন ২০২৬কনসার্টের দর্শনার্থীদের ওপর পানি ছিটাচ্ছে পুলিশের জলকামান। বার্লিন, জার্মানি, ২৮ জুন ২০২৬ফোয়ারার ঠান্ডা পানিতে পা ভেজানো। বার্লিন, জার্মানি, ২৮ জুন ২০২৬

Read full story at source