শাবিপ্রবি বন্ধুসভার মৌসুমি ফল উৎসব
· Prothom Alo

মৌসুমি ফলের প্রতি আগ্রহ সৃষ্টি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে উৎসাহ প্রদান এবং সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে ফল উৎসব করেছে শাবিপ্রবি বন্ধুসভা। ২৬ জুন বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
Visit turconews.click for more information.
উৎসবে অংশ নেন বন্ধুসভার সদস্য ও নবীন বন্ধুরা। ফল খাওয়া শেষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের পরিকল্পনা নিয়ে সাংগঠনিক আলোচনা করেন বন্ধুরা।
উৎসবে অংশ নেওয়া বন্ধুদের একাংশছিল ফল খাওয়ার প্রতিযোগিতা। কে কত বেশি খেতে পারে! আম, জাম, কাঁঠাল, কলা, পেয়ারা, জামরুল, লটকনসহ দেশীয় বিভিন্ন ফল পরিবেশন করা হয়। অংশগ্রহণকারীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশ নেন এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে উৎসবটি উপভোগ করেন।
বন্ধুরা জানান, এমন ব্যতিক্রমধর্মী ও আনন্দঘন অনুষ্ঠান পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করে। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।