পদ্মফুল আর বৃষ্টির ছন্দে রঙ বাংলাদেশের বর্ষা সংগ্রহ

· Prothom Alo

এই বর্ষায় পদ্মফুলের সৌন্দর্য, বৃষ্টির মৃদু ছন্দ আর বাংলার প্রকৃতির রঙে নিজেকে সাজিয়ে তুলুন রঙ বাংলাদেশের নতুন সংগ্রহে।

বর্ষা মানেই বৃষ্টির স্নিগ্ধতা, চারপাশের সবুজ আর জলভরা পুকুরে ফুটে থাকা পদ্মফুলের অপরূপ সৌন্দর্য। এই চিরচেনা বাংলার বর্ষাকেই নকশার অনুপ্রেরণা করে এবারের বিশেষ সংগ্রহ নিয়ে এসেছে রঙ বাংলাদেশ।

Visit h-doctor.club for more information.

পদ্মফুলের নান্দনিকতা এবং জলের বুকে বৃষ্টির ফোঁটা পড়ে তৈরি হওয়া বৃত্তাকার তরঙ্গের সৌন্দর্য ফুটে উঠেছে তাদের নতুন শাড়ি ও পাঞ্জাবির ম্যাচিং কালেকশনে।

বাঙালির জীবনে বর্ষা শুধু একটি ঋতু নয়, এটি অনুভূতি, স্মৃতি আর ভালোবাসার প্রতীক। মেঘলা আকাশ, বৃষ্টিভেজা বিকেল, এক কাপ চা কিংবা প্রিয় মানুষের সঙ্গে এক ছাতার নিচে হাঁটার মুহূর্ত—এসবই বর্ষাকে করে তোলে আরও আপন। আর সেই আবেগকেই পোশাকের ভাষায় প্রকাশ করেছে রঙ বাংলাদেশ।

জলজ বাংলার অন্যতম প্রতীক পদ্মফুল যুগ যুগ ধরে পবিত্রতা, মমতা ও প্রেমের প্রতীক হিসেবে স্থান করে নিয়েছে সাহিত্য, সংগীত ও লোকজ সংস্কৃতিতে।

অন্যদিকে শান্ত জলের বুকে বৃষ্টির ফোঁটা পড়ে তৈরি হওয়া মৃদু তরঙ্গ যেন বর্ষার নিজস্ব ছন্দের প্রতিচ্ছবি। প্রকৃতির এই দুই অনুষঙ্গকে সৃজনশীলভাবে নকশায় রূপ দিয়েছে ব্র্যান্ডটি।

নতুন সংগ্রহের প্রতিটি শাড়ি ও পাঞ্জাবিতে রয়েছে জলরঙের মতো কোমল রঙের ব্যবহার, পদ্মের পাপড়ির নান্দনিক বিন্যাস এবং বৃষ্টির ফোঁটা থেকে তৈরি হওয়া বৃত্তাকার তরঙ্গের সূক্ষ্ম মোটিফ। ফলে প্রতিটি পোশাক যেন হয়ে উঠেছে বাংলার বর্ষাকে ধারণ করা একেকটি জীবন্ত ক্যানভাস।

বিশেষভাবে দম্পতিদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে ম্যাচিং শাড়ি-পাঞ্জাবি সিরিজ। ঐতিহ্যবাহী নকশা ও সমকালীন রুচির মেলবন্ধনে তৈরি এই সংগ্রহে ফুটে উঠেছে বাংলার বর্ষার রোমান্টিক আবহ। পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষের সঙ্গে বর্ষার বিশেষ মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করে তুলতে এই পোশাক হতে পারে দারুণ একটি পছন্দ।

আরামদায়ক কাপড়, পরিমিত রঙের ব্যবহার এবং সূক্ষ্ম কারুকাজের সমন্বয়ে তৈরি প্রতিটি পোশাকে রয়েছে প্রকৃতির স্নিগ্ধতা ও ভালোবাসার কোমল স্পর্শ। বর্ষার দিনগুলোকে আরও রঙিন করে তুলতেই এই আয়োজন।

রঙ বাংলাদেশের নতুন বর্ষা সংগ্রহ পাওয়া যাচ্ছে দেশের সব ব্র্যান্ড আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মে। ঘরে বসে কেনাকাটার জন্য ভিজিট করতে পারেন www.rang-bd.com অথবা রঙ বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে।
এই বর্ষায় পদ্মফুলের সৌন্দর্য, বৃষ্টির মৃদু ছন্দ আর বাংলার প্রকৃতির রঙে নিজেকে সাজিয়ে তুলুন রঙ বাংলাদেশের নতুন সংগ্রহে।

Read full story at source