মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ
· Prothom Alo

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচেতনতা বৃদ্ধিতে কুড়িগ্রামে মানববন্ধনের আয়োজন করেছে প্রথম আলো ট্রাস্ট। কুড়িগ্রাম বন্ধুসভার সহযোগিতায় ২৬ জুন বিকেলে জেলা প্রেসক্লাব চত্বরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
Visit asg-reflektory.pl for more information.
মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও বন্ধুসভার উপদেষ্টা সফি খান। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে কুড়িগ্রামে মানববন্ধন।বন্ধুসভার উপদেষ্টা রোকনুজ্জামান রুকু বলেন, ‘বর্তমান সমাজের যে অবক্ষয়, মাদকের ছড়াছড়ি, তরুণদের মাদক থেকে মুক্ত করতে হলে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা মোখলেছুর রহমান, আসিফ ওয়াহিদ, বন্ধুসভার বন্ধু সুরাইয়া শিমু, আজিজুল হক, হাবীব, কাওসার, রাইতুল, মিমি, প্রান্ত, ভরসাসহ অনেকে।
সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম বন্ধুসভা