টিকটকে কোন ১০ অ্যাকাউন্টের অনুসারী সবচেয়ে বেশি
· Prothom Alo

ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় তরুণ–তরুণীদের কাছে খুবই জনপ্রিয় টিকটক। শখের বশে টিকটকে ভিডিও পোস্ট করার পাশাপাশি নিয়মিত ভিডিও পোস্ট করে তারকাও বনে গেছেন অনেকে। নাচ, গান, কমেডিসহ নানা ধরনের ভিডিও তৈরি করে নিজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে কোটি কোটি অনুসারী তৈরি করেছেন তাঁরা। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকটকে সবচেয়ে বেশি অনুসারী থাকা ১০ অ্যাকাউন্টের নাম জেনে নেওয়া যাক।
Visit asg-reflektory.pl for more information.
১. খাবি লামে
অনুসারীর সংখ্যা বিচারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টিকটক অ্যাকাউন্ট হচ্ছে খাবি লামে। অযৌক্তিক ‘লাইফ হ্যাক’ নিয়ে শব্দ ছাড়া অঙ্গভঙ্গি করা খাবি লামে অ্যাকাউন্টটির টিকটক অনুসারীর সংখ্যা বর্তমানে প্রায় ১৬ কোটি ৪০ লাখ।
২. চার্লি ডি’অ্যামেলিও
করোনা মহামারির সময় ভাইরাল নাচের ভিডিও প্রকাশ করে টিকটকে দ্রুত জনপ্রিয়তা পেয়েছিল চার্লি ডি’অ্যামেলিও অ্যাকাউন্ট। এরপর দীর্ঘদিন ধরেই জনপ্রিয়তা ধরে রেখেছে অ্যাকাউন্টটি। বর্তমানে অ্যাকাউন্টটির টিকটক অনুসারীর সংখ্যা প্রায় ১৫ কোটি ৫৭ লাখ।
৩. মিস্টার বিস্ট
ইউটিউবে সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করা চ্যানেলগুলোর মধ্যে ‘মি বিস্ট’ অন্যতম। টিকটকেও কোটি কোটি অনুসারী রয়েছে মি বিস্ট অ্যাকাউন্টের। বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ও স্টান্ট ভিডিও তৈরি করা অ্যাকাউন্টটির টিকটক অনুসারীর সংখ্যা প্রায় ১২ কোটি ৪৮ লাখ।
৪. টিকটক
সর্বাধিক অনুসরণ করা অ্যাকাউন্টগুলোর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে টিকটকের নিজস্ব অ্যাকাউন্ট। তারকাদের সাক্ষাৎকার, টিপসসহ বিভিন্ন ভিডিও পোস্ট করা অ্যাকাউন্টটির অনুসারীর সংখ্যা প্রায় ৯ কোটি ৩১ লাখ।
৫. বেলা পোরচ
করোনা মহামারির সময়ে এম টু দ্য বি লিপ-সিঙ্ক ভিডিও প্রকাশ করে টিকটকে দ্রুত জনপ্রিয়তা পেয়েছিল বেলা পোরচ অ্যাকাউন্ট। টিকটকে বর্তমানে প্রায় ৯ কোটি ২৭ লাখ অনুসারী রয়েছে অ্যাকাউন্টটির।
৬. অ্যাডিসন রে
ভাইরাল নাচ ও মুখভঙ্গি প্রকাশ করা অ্যাডিসন রে অ্যাকাউন্টটি বিভিন্ন বয়সের টিকটকারদের কাছে খুব জনপ্রিয়। বর্তমানে অ্যাকাউন্টটির টিকটকে অনুসারীর সংখ্যা প্রায় ৮ কোটি ৮২ লাখ।
৭. জ্যাক কিং
জাদু ও দৃষ্টি বিভ্রমের বিভিন্ন ভিডিও প্রকাশ করে টিকটকে সবচেয়ে বেশি অনুসারী থাকা অ্যাকাউন্টগুলোর মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে জ্যাক কিং। অ্যাকাউন্টটির অনুসারীর সংখ্যা বর্তমানে প্রায় ৮ কোটি ৪৪ লাখ।
৮. উইলি সালিম
বিভিন্ন ধরনের উপহার দেওয়ার ভিডিও এবং ভাইরাল চ্যালেঞ্জের জন্য পরিচিত উইলি সালিম অ্যাকাউন্টটি। বর্তমানে অ্যাকাউন্টটির অনুসারীর সংখ্যা প্রায় ৮ কোটি ৪২ লাখ।
৯. কিম্বারলি লোইজা
গান ও লাইফস্টাইল ভিডিওর জন্য জনপ্রিয় কিম্বারলি লোইজা অ্যাকাউন্ট। টিকটকে অ্যাকাউন্টির অনুসারীর সংখ্যা প্রায় ৮ কোটি ৩৭ লাখ।
১০. ডোমেলিপা
টিকটকে সর্বাধিক অনুসরণ করা অ্যাকাউন্টের তালিকার দশম স্থানে রয়েছেন ডোমেলিপা। কোরিওগ্রাফ করা নৃত্য, লিপ-সিঙ্ক ভিডিও এবং তাঁর জীবনযাত্রার ভিডিও প্রকাশ করা অ্যাকাউন্টটির অনুসারীর সংখ্যা প্রায় ৭ কোটি ৬০ লাখ।
সূত্র: ম্যাশেবল