চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর

· Prothom Alo

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। আজ সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, চিন্ময় দাসকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সকাল ১০টার দিকে তাঁকে বহনকারী গাড়ি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। কী কারণে তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, বিশেষ কোনো কারণ নেই। বন্দীদের এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা নিয়মিত কাজের অংশ।

Visit saltysenoritaaz.com for more information.

২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়।

২০২৫ সালের ১ জুলাই চিন্ময় দাসসহ ৩৮ জনকে আসামি করে চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। পরে বাদী অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করলে একই বছরের ২৫ আগস্ট আদালত আসামি সুকান্ত দত্তসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। বর্তমানে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে।

এর আগে ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে মামলাটি করা হয়। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। এ মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকায় চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়।

Read full story at source