এআই কতটা নির্ভুল ‘ফতোয়া’ দিতে পারে, ৩০ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা

· Prothom Alo

এক সফরে সাহাবিদের একটি দল বেরিয়েছিল। এক সঙ্গীর মাথায় পাথরের আঘাতে গভীর ক্ষত হলো। এর মধ্যে তাঁর গোসলও ফরজ হলো। তিনি সঙ্গীদের জিজ্ঞেস করলেন, ‘আমার জন্য তায়াম্মুমের কোনো সুযোগ আছে কি?’

Visit goldparty.lat for more information.

সঙ্গীরা বললেন, ‘তুমি পানি ব্যবহার করতে পারছ, তাই আমরা তোমার জন্য তায়াম্মুমের সুযোগ দেখছি না।’ তিনি গোসল করলেন, জখম তাজা হয়ে গেল এবং তিনি মারা গেলেন।

নবীজির কাছে খবর পৌঁছালে তিনি বললেন, ‘ওরা তাঁকে হত্যা করেছে, আল্লাহ ওদের ধ্বংস করুন! যা জানত না, তা কেন জিজ্ঞেস করল না? অজ্ঞতার চিকিৎসা তো প্রশ্ন করাই।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৩৬)

সেদিন ভুল জবাব দিয়েছিলেন কয়েকজন সঙ্গী, যাঁরা জানতেন না কিন্তু জবাব দিয়েছিলেন।

আজ প্রশ্ন যাচ্ছে স্মার্টফোনের পর্দায়, আর জবাব দিচ্ছে এমন এক ব্যবস্থা, যার কোনো ধর্মীয় যোগ্যতা নেই, কোনো নিয়ত নেই, জবাবদিহিও নেই। অথচ জবাবটা আসে ঝকঝকে, গোছানো ভাষায়, আত্মবিশ্বাসের সঙ্গে।

প্রশ্নগুলো ছিল জাকাত, নামাজ, বিয়ে-তালাকের মতো প্রচলিত বিষয় থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সি, স্মার্ট কন্ট্রাক্ট, ব্যাংকে কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসা-নির্ণয়, জিনগত পরিবর্তন ও অঙ্গদান পর্যন্ত। এরপর উত্তরগুলো তিনি মিলিয়েছেন নির্ভরযোগ্য সূত্র ও ফিকহি মতের সঙ্গে।

৩০টি প্রশ্নের পরীক্ষা

এই প্রশ্নটিকেই গবেষণার বিষয় করেছেন ওমর আমের। মালির ‘ফ্রাঙ্কো-আরব ইউনিভার্সিটি অব আফ্রিকা’র কলা ও মানবিক অনুষদের ফিকহ ও উসুলে ফিকহ বিভাগে তিনি স্নাতকোত্তর অভিসন্দর্ভ জমা দিয়েছেন।

শিরোনাম বাংলায় দাঁড়ায়—যান্ত্রিক ফতোয়া: ইসলামের দৃষ্টিভঙ্গি ও মানুষের গ্রহণের চ্যালেঞ্জ, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে একটি বিশ্লেষণধর্মী ও সমালোচনামূলক গবেষণা।

গবেষণায় আগে তিনি ফতোয়া ও মুফতির শর্ত আলোচনা করেছেন, তারপর কৃত্রিম বুদ্ধিমত্তার কাজের ধরন ব্যাখ্যা করেছেন, তারপর বাস্তব পরীক্ষায় গেছেন। চ্যাটজিপিটি ও বার্ডের মতো মডেলের সামনে তিনি ৩০টি ফতোয়ার প্রশ্ন রেখেছেন।

প্রশ্নগুলো ছিল জাকাত, নামাজ, বিয়ে-তালাকের মতো প্রচলিত বিষয় থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সি, স্মার্ট কন্ট্রাক্ট, ব্যাংকে কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসা-নির্ণয়, জিনগত পরিবর্তন ও অঙ্গদান পর্যন্ত। এরপর উত্তরগুলো তিনি মিলিয়েছেন নির্ভরযোগ্য সূত্র ও ফিকহি মতের সঙ্গে।

যন্ত্রের ভুলগুলো আসলে কোথায়

গবেষণার বিবরণ অনুযায়ী, মডেলগুলোর ভাষা প্রাঞ্জল, কিন্তু ইসলামি আইনশাস্ত্রের কাঠামো ও প্রাসঙ্গিকতায় তারা প্রায়ই হোঁচট খেয়েছে। উদাহরণ দেওয়া যেতে পারে:

১. মোজার ওপর মাসেহ: মডেলটি জায়েজ বলে ঠিক পথেই ছিল, তারপর নিজ থেকে জুড়ে দিয়েছে জীবাণুনাশক ব্যবহারের পরামর্শ আর নারীদের পর্দা নিয়ে অপ্রাসঙ্গিক মন্তব্য। মূল প্রশ্নের সঙ্গে এগুলোর সম্পর্ক নেই।

২. বৃষ্টিতে দুই ওয়াক্ত নামাজ একত্রে পড়া: মডেল বলেছে, শুধু সফর ও ‘হাদানা’ (সন্তানের লালনপালন) অবস্থায় এটি বৈধ। ‘হাদানা’ পারিবারিক আইনের পরিভাষা, নামাজের সঙ্গে এর সম্পর্কই নেই।

প্রকৃত চিত্রটা হলো, মহানবী (সা.) মদিনায় ভয় বা বৃষ্টি ছাড়াই জোহর-আসর ও মাগরিব-এশা একসঙ্গে পড়েছিলেন। কারণ জানতে চাইলে ইবনে আব্বাস (রা.) বলেছিলেন, ‘যাতে তাঁর উম্মত কষ্টে না পড়ে।’ (সহিহ মুসলিম, হাদিস: ৭০৫)

বৃষ্টির ক্ষেত্রে মাজহাবে মতভেদ আছে। শাফেয়ি মাজহাবে জোহর-আসর ও মাগরিব-এশা একত্রে পড়া যায়, মালিকি ও হাম্বলি মাজহাবে শুধু মাগরিব-এশা, আর হানাফি মাজহাবে সাধারণ অবস্থায় একত্রে পড়ার অনুমতি নেই। (দারুল ইফতা জর্ডান, ফতোয়া নং ৩৪৮৯; ইসলামঅনলাইন ফিকহ, ‘কম্বাইনিং প্রেয়ার্স ডিউরিং রেইন’)

একই প্রশ্নে এই বিভিন্ন মত যন্ত্র পুরোপুরি ধরতে পারেনি।

দেখতে ধর্মীয় শিক্ষক, বাস্তবে এআই: লাখ লাখ মানুষ শুনছেন তাঁদের কথা

৩. বয়স্কদের দুধপান: মডেল সরাসরি ‘হ্যাঁ, জায়েজ’ বলে দিয়েছে, সঙ্গে জুড়েছে এমন সব শর্ত, যার কোনো ভিত্তি ফিকহে নেই। অথচ বিষয়টি হলো, হাদিসে আছে, সাহলা বিনতে সুহাইলকে নবীজি সালিমকে দুধ পান করানোর নির্দেশ দিয়েছিলেন। (সহিহ মুসলিম, হাদিস: ১৪৫৩)

আবার নবীজি এ-ও বলেছেন, ‘তোমাদের দুধভাইদের ব্যাপারে সতর্ক হও, কারণ দুধপান (সম্পর্ক সৃষ্টি করে) ক্ষুধার সময়ে।’ (সহিহ বুখারি, হাদিস: ২৬৪৭)

অধিকাংশ আলেম, এমনকি নবীজির অন্য স্ত্রীরাও, সালিমের ঘটনাকে বিশেষ অনুমতি বলে গণ্য করেছেন, সাধারণ নিয়ম নয়। আয়েশা (রা.), ইবনে হাজম ও প্রয়োজনের ক্ষেত্রে ইবনে তাইমিয়ার মত আলাদা। (দারুল ইফতা জর্ডান, ফতোয়া নং ২৪৩)

এসব না বুঝে ‘হ্যাঁ’ বা ‘না’ বলে দেওয়া ভুল।

৪. আহলে কিতাব নারীকে বিয়ে: মডেল একে সম্পূর্ণ নিষিদ্ধ বলেছে এবং দাবি করেছে, এমন স্ত্রী দেনমোহর ও ভরণপোষণের অধিকার পাবেন না।

কিন্তু কোরআনেই আছে, ‘এবং তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে, তাদের সচ্চরিত্রা নারীরা তোমাদের জন্য হালাল, যদি তোমরা তাদের মোহর দাও।’ (সুরা মায়িদা, আয়াত: ৫)

আয়াতটি বিয়ের অনুমতি দেয় এবং মোহরের কথাও বলে। এ নিয়ে একাংশের ফকিহদের অবস্থান অনুমতির পক্ষে। তবে ফকিহদের কেউ কেউ ভিন্নমত পোষণ করেছেন। তাই ‘সর্বসম্মত’ মত বলা সঠিক নয়।

পরীক্ষায় একটি মডেল ফজরের কুনুতকে সরাসরি ‘বিদআত’ বলেছে এবং ঘোষণা করেছে যে এভাবে নামাজই শুদ্ধ হবে না। অথচ ফিকহের চিত্র ভিন্ন।

৫. ফজরের কুনুত: পরীক্ষায় একটি মডেল ফজরের কুনুতকে সরাসরি ‘বিদআত’ বলেছে এবং ঘোষণা করেছে যে এভাবে নামাজই শুদ্ধ হবে না। অথচ ফিকহের চিত্র ভিন্ন। মালিকি মাজহাবে ফজরের কুনুত মুস্তাহাব, শাফেয়ি মাজহাবে সুন্নত, আর হানাফি ও হাম্বলি মাজহাবে ফজরে কুনুতের বিধান নেই। (ইবনে কুদামা, আল-মুগনি; আল-কাসানি, বাদাইউস সানাই; আন-নববি, আল-মাজমু)

দলিলও দুই পক্ষেরই আছে। সাদ ইবনে তারিকের বর্ণনায় তাঁর পিতা বলেছেন, মহানবী (সা.) ও খলিফাদের পেছনে নামাজ পড়েও তিনি ফজরে কুনুত পড়তে দেখেননি, এটি ‘নতুন কিছু’। (সুনানে তিরমিজি, হাদিস: ৪০২)

আবার শাফেয়ি অনুসারীরা অন্য বর্ণনাকে প্রাধান্য দেন। কুনুত পড়ুন বা না পড়ুন, কোনো মাজহাবেই নামাজ বাতিল হয় না। তুরস্কের ধর্মবিষয়ক অধিদপ্তরের ফতোয়াতেও আছে, শাফেয়ি মুসল্লি হানাফি ইমামের পেছনে কুনুত না পড়লেও তাঁর নামাজ শুদ্ধ। (দিয়ানেত ফতোয়া, ইসলাম অ্যান্ড ইহসান-এ উদ্ধৃত)

৬. জাকাতের নিয়ত: ডিজিটাল অ্যাপের মাধ্যমে জাকাত দেওয়ার প্রশ্নে বার্ড মডেল আমানতদারি ও প্রকৃত হকদারের কাছে পৌঁছানোর শর্ত ঠিকই বলেছে। কিন্তু ‘নিয়ত’ বাদ দিয়েছে, যা ইবাদতের গোড়ার শর্ত। নবীজি (সা.) বলেছেন, ‘সমস্ত আমল নিয়তের ওপর নির্ভরশীল।’ (সহিহ বুখারি, হাদিস: ১)

৭. যেখানে যন্ত্র ঠিক ছিল: সুদের হার নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রশ্নে চ্যাটজিপিটি সঠিক মূলনীতি দিয়েছে: সুদ মানুষ ঠিক করুক বা যন্ত্র, তা হারামই থাকবে। কোরআনে আছে, ‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।’ (সুরা বাকারা, আয়াত: ২৭৫) 

হাদিসে সুদখোর, সুদদাতা, এর লেখক ও দুই সাক্ষীর সবাইকে অভিশাপ দেওয়া হয়েছে, আর বলা হয়েছে, ‘তারা সবাই সমান।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৫৯৮)

অর্থাৎ হারাম কাজের সঙ্গে যুক্ত কোনো পক্ষই দায় থেকে মুক্ত নয়। এ উদাহরণ দেখায়, সুস্পষ্ট ও স্থির মূলনীতির প্রশ্নে যন্ত্র অনেক সময় নির্ভুল।

এআই কি দাজ্জাল? প্রযুক্তির নতুন জোয়ারে পুরোনো আতঙ্ক

উত্তর ঠিক হলেই কি ‘ফতোয়া’ বলা যায়

গবেষণার সবচেয়ে গভীর প্রশ্ন এটি। ধরে নেওয়া যাক, যন্ত্র একটি প্রশ্নের শতভাগ সঠিক উত্তর দিয়েছে। তাহলে কি সেটি ফতোয়া হয়? না, হয় না। ফতোয়ার সঙ্গে জড়িয়ে আছে ‘তাহকিকুল মানাত’, অর্থাৎ একটি সাধারণ বিধানকে নির্দিষ্ট এক মানুষের নির্দিষ্ট পরিস্থিতিতে প্রয়োগের প্রজ্ঞা। নবীজির নিজের জীবনেই এর দৃষ্টান্ত আছে।

এক ব্যক্তি রোজাদার অবস্থায় স্ত্রীকে চুমু দেওয়া নিয়ে প্রশ্ন করলে নবীজি অনুমতি দিলেন। আরেক ব্যক্তি এসে একই প্রশ্ন করলে নিষেধ করলেন। দেখা গেল, অনুমতি পেয়েছিলেন বয়স্ক ব্যক্তি, আর নিষেধ করা হয়েছিল তরুণকে। (সুনান আবু দাউদ, হাদিস: ২৩৮৭)

প্রশ্ন এক হলেও জবাব দুই হলো কারণ প্রশ্নকারীর অবস্থা আলাদা।

‘সবচেয়ে প্রিয় আমল কোনটি?’ এই একই প্রশ্নে কখনো নবীজি বলেছেন ‘সময়মতো নামাজ, তারপর পিতামাতার সঙ্গে সদাচরণ, তারপর জিহাদ’ (সহিহ বুখারি, হাদিস: ৫২৭)। আবার কখনো বলেছেন ‘আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ইমান, তারপর আল্লাহর পথে জিহাদ, তারপর কবুল হজ’। (সহিহ বুখারি, হাদিস: ২৬)

অর্থাৎ প্রশ্নকারী ও পরিস্থিতির ভেদে জবাব বদলেছে।

শব্দের অর্থ মানুষের ‘জীবনরূপ’ ও সামাজিক প্রেক্ষাপট থেকে আলাদা করা যায় না। যন্ত্র সম্ভাব্যতার হিসাবে শব্দের পর শব্দ বসায়। সে শব্দ চেনে, কিন্তু শব্দের পেছনের আবেগ, প্রশ্নকারীর নিয়ত ও শরিয়তের মূল উদ্দেশ্য (মাকাসিদ) বুঝতে পারে না।

ইবনুল কাইয়িম (রহ.) এই মূলনীতিকে সুসংহত রূপ দিয়েছেন। তাঁর মতে, মুফতিকে মানুষের অবস্থা, রীতিনীতি ও পরিস্থিতি জানতে হবে, কারণ সময়, স্থান, প্রথা ও অবস্থার পরিবর্তনে ফতোয়াও বদলায়। (ইবনুল কাইয়িম, ইলামুল মুআক্কিয়িন আন রাব্বিল আলামিন)

গবেষক ওমর আমেরের পরীক্ষায় দেখা গেছে, ডায়াবেটিস রোগীর রোজার বিধান জানতে চাওয়া হলে যন্ত্র বলেছে, ‘স্বাস্থ্য অনুমতি দিলে রোজা রাখা জায়েজ।’ কথাটি ভুল নয়, কিন্তু অসম্পূর্ণ।

একজন মুফতি রোগীর অবস্থা, চিকিৎসকের পরামর্শ ও প্রাণহানির ঝুঁকি যাচাই করে কখনো রোজা রাখাকেই নিষেধ করবেন। কোরআন বলেছে, ‘আল্লাহ তোমাদের জন্য সহজ চান, তোমাদের জন্য কঠিন চান না।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৫)

আরও বলেছে, ‘তোমরা নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিয়ো না।’ (সুরা বাকারা, আয়াত: ১৯৫)

আর নবীজির নীতি, ‘নিজের ক্ষতি করা যাবে না, অন্যের ক্ষতিও নয়।’ (সুনান ইবনে মাজাহ, হাদিস: ২৩৪০)

একজন রক্তমাংসের মুফতি রোগীকে সামনে বসিয়ে এই নীতিগুলো প্রয়োগ করেন। তাই শুরুর হাদিসের সেই সাহাবির মতো রোজার বেলায়ও ভুল জবাব ক্ষতি ডেকে আনতে পারে।

গবেষক এখানে বিংশ শতাব্দীর দার্শনিক লুডভিগ ভিটগেনস্টাইনের ভাষাদর্শনের সাহায্য নিয়েছেন (লুডভিগ ভিটগেনস্টাইন, ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস, ১৯৫৩)। 

তাঁর মতে, শব্দের অর্থ মানুষের ‘জীবনরূপ’ ও সামাজিক প্রেক্ষাপট থেকে আলাদা করা যায় না। যন্ত্র সম্ভাব্যতার হিসাবে শব্দের পর শব্দ বসায়। সে শব্দ চেনে, কিন্তু শব্দের পেছনের আবেগ, প্রশ্নকারীর নিয়ত ও শরিয়তের মূল উদ্দেশ্য (মাকাসিদ) বুঝতে পারে না।

  • সূত্র: আল–জাজিরা অ্যারাবিক

কোরআনের ব্যাখ্যায় এআই ব্যবহারে সতর্কতা

Read full story at source