অভিষেকেই গোল্ডেন ডাক: মাহফিজুলকে স্ট্রাইক দেওয়ার কারণ জানালেন তানজিদ
· Prothom Alo

আন্তর্জাতিক ক্রিকেটে শুরু যতটা বাজে হতে পারে, ততটাই হয়েছে মাহফিজুল ইসলামের ক্ষেত্রে। ২২ বছর বয়সী এই ওপেনার গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেকের প্রথম বলেই আউট হয়েছেন। ম্যাচের প্রথম বলে অভিষিক্ত ক্রিকেটারের আউট হওয়ার ঘটনা এতোটাই বিরল যে, এর আগে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন মাত্র তিনজন।
Visit moryak.biz for more information.
জোহানেসবার্গে মাহফিজুলের এমন বাজে অভিষেকের পর সমালোচনা হয়েছে তাঁকে শুরুতেই স্ট্রাইকে পাঠানো নিয়ে। ওপেনার হিসেবে শুরুতেই নামবেন, কিন্তু দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে তাঁকেই কেন প্রথম বল খেলতে দেওয়া হলো—এমন প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।
প্রথম দিনের খেলা শেষে এ নিয়ে কথা বলেছেন তানজিদ হাসান।
নাজমুল হোসেন টসে জিতে ব্যাটিং নেওয়ার পর বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন তানজিদ ও মাহফিজুল। দিন শেষে সংবাদ সম্মেলনে আসা তানজিদের কাছে জানতে চাওয়া হয়েছিল প্রথম বলে মাহফিজুলকে স্ট্রাইকে পেছনের কারণ কী?
জবাবে বাঁহাতি এ ওপেনার জানান, সিদ্ধান্তটি মাহফিজুল নিজেই নিয়েছিলেন, ‘রবিনের (মাহফিজুল) সঙ্গে গতকাল (ম্যাচের আগের দিন) আমার আলোচনা হচ্ছিল। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে, আমি স্ট্রাইক নেব কি না বা ও স্ট্রাইক করতে চায় কি না। তবে ও একদম আমাকে বলেছিল যে, ও স্ট্রাইক নিতে চায় অভিষেক ম্যাচে। সেজন্যই আসলে ওকে স্ট্রাইকটা দেওয়া।’
১০৮ বলে ৬৭ রানের ইনিংস খেলেন তানজিদ হাসানমাহফিজুল প্রথম বলে কাগিসো রাবাদার বলে ক্যাচ দিয়ে আউট হলেও তানজিদ টিকে ছিলেন দ্বিতীয় সেশন পর্যন্ত। ৬৭ রানের ইনিংস খেলা এই ওপেনার অবশ্য নতুন সঙ্গীর ভবিষ্যত নিয়ে বেশ আশাবাদী, ‘এটা ক্রিকেটেরই অংশ। আমার কাছে মনে হয়, অনেক বড় ক্রিকেটারদের ক্ষেত্রেও দেখবেন, তারা কিন্তু তাদের অনেকে অভিষেক ম্যাচে এরকম শূন্য রানে আউট হয়ে গেছে। আমি আশা করব এখান থেকে সে কিংবদন্তি হবে।’
প্রথম দিনে ৮৪ ওভার ব্যাট করে ৬ উইকেটে ৩২৭ রান করেছে বাংলাদেশ।
হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে বাংলাদেশের রেকর্ড গড়া দিন