সব ডাইনি মন্ত্র পড়ে না,‘মডার্ন এরা উইচ’ লুকে তৃণা

· Prothom Alo

ডাইনির লুক রিক্রিয়েট করতে হলে যে মন্ত্র পড়তে হবে,কালো টুপি কিংবা ঝাড়ু হাতে নিতেই হবে, এমন নয়। প্রচলিত ধারণার বাইরে গিয়ে আধুনিক ও গ্ল্যামারাস এক 'মডার্ন এরা উইচ' লুকে ধরা দিয়েছেন টালিউড ফ্যাশনিস্তা অভিনেত্রী তৃণা।

Visit freshyourfeel.com for more information.

হ্যালোউইন মানেই ভৌতিক সাজ, রহস্যময় আবহ আর চেনা ছকের বাইরে গিয়ে নিজেকে উপস্থাপন। তবে সেই সাজে যে ডাইনি হতে হলে কালো টুপি কিংবা ঝাড়ু হাতে নিতেই হবে, এমন নয়। প্রচলিত ধারণার বাইরে গিয়ে আধুনিক, সাহসী ও গ্ল্যামারাস এক ডাকিনি লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী তৃণা।

কালো পোশাক, ঢেউখেলানো চুল আর আকর্ষনীয় মেকআপে তাঁর পুরো সাজে তৈরি হয়েছে রহস্যময় এক আবহ।

তৃণার এই লুকের মূল আকর্ষণ কালো রঙের ফার ওভারকোট। ঘন লোমশ টেক্সচারের পোশাকটি পুরো শরীরজুড়ে জড়িয়ে আছে, যা সাজে এনেছে নাটকীয়তা।

এর সঙ্গে জুটি হয়েছে কালো স্টকিংস। মাথায় চওড়া কালো হেডব্যান্ডও আলাদাভাবে নজড় কাড়ছে । খোলা চুলে হালকা অগোছালো ভাব রেখেছেন তিনি। চুলের ভলিউম আর হেডব্যান্ডের সমন্বয়ে তৈরি হয়েছে আশির দশকের ফ্যাশনের একধরনের ছোঁয়াও।

মেকআপে রেখেছেন বিশেষ যত্নের ছাপ। চোখে শিমারি আইশ্যাডো, গাঢ় কালো টানা উইংড আইলাইনার ও ঘন পাপড়িতে মাশকারার ছোঁয়া। গাল ও নাকে আলতো ব্লাশের আভা, আর ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। সব মিলিয়ে মেকআপে ফুটে উঠেছে গ্ল্যামার ও রহস্যের মিশেল। কানে ছোট্ট মেটাল স্টাড, আঙুলে আংটি—অনুষঙ্গের ব্যবহারও রেখেছেন মিনিমাল ।

তাঁর প্রতিটি ছবির ব্যাকগ্রাউন্ডে আছে হ্যালোউইনের নাটকীয় আবহ। মৃদু আলো-আঁধারি পরিবেশ, চারপাশে লালচে আলোর আভা আর ডার্ক মুডে তৃণার অল ব্ল্যাক লুক  আরও বেশি নজর কাড়ছে।

নানা মুডে পোজ দিয়েছেন অভিনেত্রী । সব মিলিয়ে এটি প্রচলিত ভৌতিক সাজের চেয়ে অনেক বেশি ফ্যাশননির্ভর, আধুনিক ও গ্ল্যামারাস এক ডাকিনি লুক।

ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তৃণা লিখেছেন, ‘সব ডাইনি মন্ত্র পড়ে না... কেউ কেউ শুধু সবার নজর কেড়ে নেয়। হ্যালোউইনের শুভেচ্ছা।’ ক্যাপশনের সঙ্গে তাঁর সাজটিও যেন বেশ মানানসই। ভয় দেখানোর চেয়ে নিজের উপস্থিতি দিয়েই সবার নজর কেড়েছেন অভিনেত্রী।

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source