আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে রাশিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

· Prothom Alo

রাশিয়ার সিরিয়াসে ২৪ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে মাল্টিন্যাশনাল ইয়ুথ জিওগ্রাফি অলিম্পিয়াড (MY-GEO) ২০২৬। এতে বাংলাদেশের হয়ে অংশ নেবে পাঁচ শিক্ষার্থী। সঙ্গে থাকবেন তিনজন দলনেতা ও একজন পর্যবেক্ষক।

বাংলাদেশ দলের শিক্ষার্থীরা হলো বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের মিনহাজুল ইসলাম তাহমিদ, সরকারি বিজ্ঞান কলেজের শাহরিয়ার নূর, রাজশাহীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের মো. তাওসিকুল ইসলাম, নেত্রকোনা সরকারি কলেজের আরিফা আতিক মীম এবং নটর ডেম কলেজের তানভীর সাদাত।

Visit moryak.biz for more information.

দলনেতা হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আইমান মাহমুদ ও তাসিন মোহাম্মাদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌস আহমেদ। পর্যবেক্ষক হিসেবে থাকবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ তাহমিদ।

১০ অক্টোবর জিরো কম্পিটিশনস লিমিটেডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে দলের সদস্যদের নাম ঘোষণা করা হয়। ঢাকার রাশিয়ান হাউসে অনুষ্ঠিত টিম সিলেকশন টেস্টের মাধ্যমে এই সদস্যদের নির্বাচন করা হয়েছে।

বাংলাদেশি বিজ্ঞানী ফিরদৌসী কাদরীকে নিয়ে ভিডিও বানালেন বিল গেটস, নেপথ্যে কলেরা ভ্যাকসিন

মাল্টিন্যাশনাল ইয়ুথ জিওগ্রাফি অলিম্পিয়াডে বিশ্বের বিভিন্ন দেশের ১৫ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নেবে। প্রতিযোগিতা হবে তাত্ত্বিক, মাল্টিমিডিয়া ও ব্যবহারিক—এই তিন পর্বে। ভৌত ও মানব ভূগোল, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও আঞ্চলিক উন্নয়নের পাশাপাশি মানচিত্র, স্যাটেলাইট চিত্র এবং ভৌগোলিক তথ্য বিশ্লেষণের দক্ষতা যাচাই করা হবে। ব্যবহারিক পর্বে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, মানচিত্র তৈরি ও বিভিন্ন সমস্যার সমাধান প্রস্তাব করতে হবে। প্রতিযোগিতার কার্যক্রম পরিচালিত হবে ইংরেজিতে।

বাংলাদেশ দলের অংশগ্রহণ সমন্বয় করছে জিরো কম্পিটিশনস ও সাসটেইনেবিলিটি অ্যান্ড লাইফ সায়েন্সেস নেটওয়ার্ক (SLSN)। এ কার্যক্রমে সহযোগিতা করছে রাশিয়ান হাউস ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

দেশে ভূগোল ও ভূতত্ত্ব বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে প্রতিবছর বাংলাদেশ জিওগ্রাফি অলিম্পিয়াড (BGeO) আয়োজন করা হয়।

খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত মানুষের পাশে শি

Read full story at source