প্রধানমন্ত্রীর সফরে ‘কৌশলগত অংশীদারত্ব’ আরও জোরদারের প্রত্যাশা জাপানের
· Prothom Alo

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের টোকিও সফরে দুই দেশের ‘কৌশলগত অংশীদারত্ব’ আরও জোরদারের আশা করছে জাপান। প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে আজ মঙ্গলবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এই আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার হিসেবে উল্লেখ করে জাপান বলেছে, স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসনের মতো মূল্যবোধ ও নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ। দেশটির প্রধানমন্ত্রীর এই সফরে হালনাগাদ করা ‘মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় (এফওআইপি)’ বাস্তবায়নের লক্ষ্যে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
Visit asg-reflektory.pl for more information.
প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণলায় আজ এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ের আয়োজন করে। আর টোকিও থেকে একই সময়ে বিবৃতি প্রচার করে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে সরকারি সফর করবেন। এই সফরের সময় জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করবেন ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন।