খুলনায় জাতীয় পর্ষদের সভাপতির সঙ্গে বন্ধুদের সৌজন্য সাক্ষাৎ
· Prothom Alo

খুলনা বন্ধুসভার বন্ধুদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ করেছেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক। ১৬ অক্টোবর সন্ধ্যায় নগরীর ময়লাপোতা মোড়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় বন্ধুসভার আদর্শ ধারণ করে ভালো কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেন বন্ধুরা। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও কার্যকর করে তুলতে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব উঠে আসে।
Visit mwafrika.life for more information.
জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, ‘নিজের লক্ষ্যকে ফোকাস দিতে হবে। তার মধ্য দিয়ে বন্ধুসভায় সময় দিতে হবে। বন্ধুসভা এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে বন্ধুরা সাজিয়ে-গুছিয়ে কথা বলা, উপস্থাপনা করা, শৃঙ্খলা শিখতে পারেন। আমাদের বন্ধুরা হয় স্মার্ট, উদ্যমী ও সৃজনশীল। আমি নানান কাজের মধ্য দিয়েও বন্ধুসভায় পর্যাপ্ত সময় দিই। নিজের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি আরও বেশি ভালো জায়গায় নিয়ে যেতে।’
পাশাপাশি তিনি বন্ধুসভার নানা কাজের দিকনির্দেশনা প্রদান করেন।
সাক্ষাতের এক পর্যায়ে উপস্থিত হন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। খুলনা বন্ধুসভার বন্ধুরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বন্ধুসভার উপদেষ্টা আসফিক আহমাদ সিদ্দিকী, সহসভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ফারজানা যুথি, যুগ্ম সাধারণ সম্পাদক রহমাতুল্লাহ ও ইমন মিয়া, অর্থ সম্পাদক অনির্বাণ সরকার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক হাসিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য ফারিয়া ঝিলাম, বন্ধু আবু হানিফা, মো. সাগর, তানহা আক্তার, শ্রাবন্তী কুণ্ডু, মো. শাহরিয়ারসহ অনেকে।
সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা