কোয়ার্টার ফাইনালে ওঠার পথে রোনালদোকে ‘মিস’ করল না পর্তুগাল
· Prothom Alo

পর্তুগাল ২-১ নরওয়ে
Visit iwanktv.club for more information.
কে অপরাধী, সেটা ব্যানারের দুই প্রান্তে ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জ জেসুসের ছবিতেই স্পষ্ট। রোনালদোর ছবিটি একটু বড়। ছবি দুটোর মাঝে বড় করে লেখা ‘ধন্যবাদ, ক্রিস্টিয়ানো রোনালদো।’ পর্তুগাল কোচ জেসুসকে নিয়েও বার্তা আছে। সেটা যে ভালো কিছু না, তা না বললেও চলে।
লিসবনে তিনটি এবং পোর্তোয় এই ব্যানার একটি শোভা পাচ্ছে। পোর্তো শহরেরই মাঠ দ্রাগাও স্টেডিয়ামে যাওয়ার পথে জেসুসের কি তা চোখে পড়েছে? নরওয়ের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর অবশ্য ব্যানারটি চোখে পড়লে জেসুসের পাত্তা দেওয়ার কথা নয়। রোনালদোর জায়গায় খেলা গনসালো রামোস যে গোল করেই যাচ্ছেন!
নেশনস লিগে আগের তিনটি ম্যাচই জেতা পর্তুগাল প্রথমবারের মতো পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল ৭৮ মিনিট পর্যন্ত। পরের মিনিটে ভিতিনিয়ার বক্সে বাড়ানো বল জোয়াও ফেলিক্স সামনে ফেললে আলতো টোকায় জয়সূচক গোলটি করেন রামোস।
রোনালদো ওয়েলস ম্যাচের পর আর খেলেননি। রামোস তাঁর জায়গায় নেমে গোল পেলেন এই তিন ম্যাচেই। পর্তুগালও চার ম্যাচের সবগুলো জিতে উঠল নেশনস কাপের কোয়ার্টার ফাইনালে।
তবে ষোলো আনা আনন্দ পায়নি পর্তুগাল। ৮৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পর্তুগালের উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাও। প্রথমার্ধে হয়েছে দুটি গোল। পর্তুগালের হয়ে কানসেলো ও নরওয়ের হয়ে আয়ার চোখ ধাঁধানো ভলিতে গোল দুটি করেন।
বিস্তারিত আসছে…।