অভিনয় থেকে বিরতির ঘোষণা ‘মিম সে মহব্বত’ তারকার, বললেন, ‘পুরোপুরি অদৃশ্য হয়ে যাব’
· Prothom Alo

c
আহাদ রাজা মিরতবে বিরতির কারণ জানাননি অভিনেতা। এ নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকে নিজেদের মতো করে কারণ খুঁজছেন।
Visit freshyourfeel.com for more information.
আহাদ এখন ‘ক্যাফে ফিরাক’ সিরিয়ালের শুটিং করছেন। এতে তাঁর সঙ্গে আছেন ইয়ুমনা জায়েদি। ধারণা করা হচ্ছে, বিরতিতে যাওয়ার আগে কাজটি শেষ করবেন আহাদ। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। আহাদ–ইয়ুমনা জুটিকে ঘিরে এরই মধ্যে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
আহাদের ঘোষণার পর বিয়ে নিয়েও আলোচনা শুরু হয়েছে। ভক্তদের কেউ কেউ মনে করছেন, বিয়ে করে পরিবারকে সময় দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। তবে আহাদ নিজে এমন কিছু বলেননি। লাইভে বিয়ের প্রসঙ্গও তোলেননি।
পাকিস্তানি তারকা আহাদ রাজা ঢাকায় কী করছেনঅভিনেতা আহাদ রাজা মির‘ইয়াকিন কা সফর’, ‘এহদ-ই-ওফা’, ‘ইয়ে দিল মেরা’, ‘মিম সে মহব্বত’ ও ‘হাম তুম’ নাটকে অভিনয় করেছেন আহাদ। এসব কাজ তাঁকে পাকিস্তানের অন্যতম পরিচিত টেলিভিশন অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ভারতেও তাঁর ভালো ভক্তগোষ্ঠী রয়েছে।
ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন আহাদ। অভিনেত্রী সাজল আলীর সঙ্গে ২০২০ সালের মার্চে আবুধাবিতে বিয়ে হয় তাঁর। ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।
সম্প্রতি ‘এক অউর মহব্বত’ নাটকে মায়া আলীর সঙ্গে অভিনয় করেছেন আহাদ। সামনে তাঁকে দেখা যাবে ইয়ুমনা জায়েদির সঙ্গে ‘ক্যাফে ফিরাক’-এ।
আহাদের এই বিরতি কত দিনের, তা এখনো জানা যায়নি। বিরতি শেষে তিনি আবার অভিনয়ে ফিরবেন কি না, সেটিই এখন দেখার।
সিয়াসাত ডেইলি অবলম্বনে