শিক্ষক দিবসে এবার ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
· Prothom Alo

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার। আগে সম্মাননা দেওয়া হতো ১২ জনকে। আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদ্যাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভার শুরুতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
Visit michezonews.co.za for more information.
জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়। এত দিন সম্মাননা পাওয়া প্রতি শিক্ষককে দুই লাখ টাকা করে দেওয়া হতো। এবার সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের সংখ্যা বাড়ানোয় টাকার পরিমাণ কমিয়ে এক লাখ টাকা করার সিদ্ধান্ত হয়েছিল।
তবে সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এই টাকার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছেন।
এর আগে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেতেন মাত্র ১২ জন শিক্ষক। এবারই প্রথমবারের মতো প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত মোট ১০০ জন কৃতী শিক্ষককে এই সম্মাননার আওতায় নিয়ে আসা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সরকারের এই উদ্যোগ শিক্ষকসমাজের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও বেশি উৎসাহিত করবে। আগামী ৫ অক্টোবর ইউনেসকো ঘোষিত বিশ্ব শিক্ষক দিবস প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উদ্যাপন করা হবে। সেই অনুষ্ঠানেই ১০০ গুণী শিক্ষকের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
প্রাথমিকে শিক্ষক পদে পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হচ্ছে, চলবে ১ অক্টোবর পর্যন্ত: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীসভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।