জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। বাংলা ১ম পত্র— ‘পড়ে পাওয়া’ গল্পের মূল বিষয়—‘সততা’ ও ‘বিচক্ষণতা’
· Prothom Alo

বাংলা ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন
Visit casino-promo.biz for more information.
∎ অতিথির স্মৃতি
১. লেখকের সত্যিকার ভাবনা ঘুচে গেল কেন?
ক. বেনে-বউ পাখিজোড়া ব্যাধের শিকার হয়নি বলে
খ. টুনটুনির দলকে আসতে দেখে
গ. জনকয়েক বৃদ্ধকে হাঁটতে দেখে
ঘ. বামুনঠাকুরকে দেখে
২. ‘অতিথির স্মৃতি’ গল্পটি পাঠের মূল উদ্দেশ্য—
i. প্রাণীর প্রতি নিষ্ঠুরতা পরিহার
ii. প্রাণীর প্রতি সহানুভূতির উদ্রেক
iii. প্রাণীর প্রতি মমত্ববোধ জাগানো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. ‘পাণ্ডুর’ শব্দের অর্থ কী?
ক. শীর্ণ খ. ফ্যাকাশে
গ. কর্মহীন ঘ. শক্তিহীন
৪. ‘তার উৎসাহই সবচেয়ে বেশি।’—‘অতিথির স্মৃতি’ গল্পে এ উৎসাহ কার?
ক. মালিনীর খ. অতিথির
গ. লেখকের ঘ. মালির
৫. লেখকের সামনে কুকুরটি ভিজেভিজে চোখ নিয়ে দাঁড়াল কেন?
ক. প্রহার করায় খ. খাবার না দেওয়ায়
গ. গেট বন্ধ থাকায় ঘ. অতিরিক্ত আদর পাওয়ায়
∎ ভাব ও কাজ
৬. আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করাকে কী বলে?
ক. নিন্দা খ. ক্ষয়
গ. লয় ঘ. মহাপাপ
৭. মহৎ কিছু করার জন্য কী প্রয়োজন?
ক. ভাব খ. উদ্যোগ ও ভাব
গ. কাজ ঘ. ভাব ও কাজ
৮. ভাবাবেগে কাণ্ডজ্ঞান হারালে কিসের পতন?
ক. মনুষ্যত্বের খ. কাজের
গ. ভাবের ঘ. দেশকর্মীদের
৯. কাজী নজরুল ইসলাম ভাবকে জাগিয়ে তুলতে বলেছেন কেন?
ক. নিজের স্বার্থসিদ্ধির জন্য খ. মানুষের কল্যাণের জন্য
গ. ভাববাদী হওয়ার জন্য ঘ. বস্তুবাদী হওয়ার জন্য
১০. ‘মশগুল’ অর্থ কী?
ক. মগ্ন খ. ভূপৃষ্ঠ
গ. প্রতিজ্ঞা ঘ. মুনি
সঠিক উত্তর
১. ক ২. ঘ ৩. খ ৪. খ ৫. খ ৬. ঘ ৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. ক
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা