ফাউন্ডার্স ডে উপলক্ষে এপেক্সে ২৬ শতাংশ ছাড়
· Prothom Alo

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ফাউন্ডার্স ডে উদযাপন করছে এপেক্স। এ উপলক্ষে দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৫০০টিরও বেশি স্টোরে সব পণ্যে থাকছে ২৬ শতাংশ ছাড়।
Visit h-doctor.club for more information.
ফাউন্ডার্স ডের এই বিশেষ অফার উপভোগ করা যাবে এপেক্সের সব রিটেইল আউটলেটের পাশাপাশি অনলাইন শপিংয়েও। জুতা, স্যান্ডেল, লেদার ব্যাগ, বেল্ট, অ্যাকসেসরিজ ও অ্যাপারেলসহ পরিবারের বিভিন্ন বয়সী সদস্যদের জন্য রয়েছে নানা ধরনের কালেকশন। নারীদের জন্যও থাকছে বৈচিত্র্যময় ডিজাইন ও স্টাইলের আলাদা আয়োজন।
ফাউন্ডার্স ডে উপলক্ষে নতুন ডিজাইন ও বিভিন্ন কালেকশন ঘিরে ক্রেতাদের আগ্রহের পাশাপাশি বিশেষ ছাড়ও যোগ করেছে বাড়তি আকর্ষণ। উৎসব, বিশেষ দিন ও মৌসুমকে কেন্দ্র করে বাজারে আনা এপেক্সের বিভিন্ন পণ্য এবার কেনা যাবে বিশেষ ছাড়ে।
এপেক্সের সঙ্গে দেশের মানুষের দীর্ঘদিনের সম্পর্ক ও পথচলাকে স্মরণ করেই প্রতিবছর ২৬ সেপ্টেম্বর ফাউন্ডার্স ডে উদযাপন করে প্রতিষ্ঠানটি। গুণগত মান ও গ্রাহকের আস্থাকে ভিত্তি করে এপেক্সকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সৈয়দ মঞ্জুর এলাহীর অবদান স্মরণ করতেই এই আয়োজন।
ফাউন্ডার্স ডে উপলক্ষে বিশেষ এই অফারের অংশ হতে ক্রেতাদের নিকটস্থ এপেক্স আউটলেট কিংবা অনলাইন প্ল্যাটফর্মে কেনাকাটার আমন্ত্রণ জানিয়েছে প্রতিষ্ঠানটি।