মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নেবে ১৬ জন, বেতন নতুন পে স্কেলে
· Prothom Alo

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে ৩ ক্যাটাগরির পদে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। রাজস্ব খাতভুক্ত এসব পদে সরাসরি নিয়োগে বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২৩ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। এসব পদে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
Visit umafrika.club for more information.
সম্প্রতি ৯ম বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। সেই প্রজ্ঞাপনের আলোকে বেতন স্কেল উল্লেখ করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের বিস্তারিত বিবরণ—
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৪ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৪ জন এবং অফিস সহায়ক পদে ৮ জনসহ ৩ ক্যাটাগরির পদে ১৬ জন নিয়োগ পাবেন।
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বেতন ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা। পদটি ১৩তম গ্রেডের। আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া প্রার্থীদের পুনর্বিবেচনাসহ ৫ দফা দাবিঅফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৪ জন নেওয়া হবে। এ পদে বেতন ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা। এটি ১৬তম গ্রেডের পদ। প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ লেখার গতি থাকতে হবে।
অফিস সহায়ক পদে ৮ জন নিয়োগ দেওয়া হবে। এ পদে বেতন ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা। পদটি ২০তম গ্রেডের। আবেদন করতে হলে স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, পদ ৫০০০, সাধারণ বিসিএস কবেআবেদন ফি
১ ও ২ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা, সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা। অনগ্রসর শ্রেণির—ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা; মোট ৫৬ টাকা।
*চাকরি ও আবেদনের বিস্তারিত সব তথ্যের জন্য এখানে ক্লিক করুন।
জাহাঙ্গীরনগর ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য