সম্পর্ক সহজের গুরুত্বপূর্ণ শর্ত হাসিনা-কাদেরসহ অন্যদের হস্তান্তর করা: জাহেদ উর রহমান

· Prothom Alo

প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক সহজ করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যদের বাংলাদেশের কাছে হস্তান্তর করাটা গুরুত্বপূর্ণ একটা শর্ত। তাঁরা আশা করেন, ভারত সরকার তাঁদের হস্তান্তর করবে।

সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা জাহেদ উর রহমান এ কথা বলেন।

Visit sportbet.rodeo for more information.

শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

শেখ হাসিনাকে আমরা চাইছি। সেখানে ওবায়দুল কাদেরসহ অন্যদের চাইব না কেন—প্রশ্ন রেখে জাহেদ উর রহমান বলেন, ‘আমি ভারত সরকারের কাছে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সহজ করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত।’

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এ কথা বলেন জাহেদ উর রহমান।

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, নির্ধারিত হবে আদালতে: জাহেদ উর রহমান

ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ করতে আসার প্রসঙ্গে টেনে জাহেদ উর রহমান বলেন, ‘তাঁর সঙ্গে আলাপের ইস্যুগুলোর মধ্যে এটাও ছিল। আমার জায়গা থেকে জানানোর চেষ্টা করেছি, শেখ হাসিনা ও অন্য আরও যাঁরা আছেন, তাঁদের ব্যাপারে আমাদের অবস্থানটা এমন। বাংলাদেশের সঙ্গে ওয়ার্কিং এনগেজমেন্টের জন্য এগুলোর ব্যাপারে তাদের (ভারত) বিবেচনা করা উচিত।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

Read full story at source