৪১ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী মাহিরা

· Prothom Alo

দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী। সাদা রঙের ঢিলেঢালা গাউন পরা ছবিতে এক হাতে পেট ধরে রেখেছেন মাহিরা।

পোস্টে মাহিরা খান লিখেছেন, ‘আমরা পরিকল্পনা করি, এরপর আসে আল্লাহর পরিকল্পনা।’ এই একটি বাক্যেই জীবনের নতুন অধ্যায়ের কথা জানিয়েছেন অভিনেত্রী। পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানাতে শুরু করেন।

Visit newsbetting.club for more information.

ছবিতে মাহিরার পোশাক ও সাজসজ্জাতেও ছিল সাদামাটা ভাব। ফুলহাতা সাদা গাউনটি শরীরের চারপাশে ঢিলেঢালাভাবে নেমে এসেছে। স্বাভাবিক ভঙ্গিতে তোলা ছবিটিতে মাতৃত্বের আনন্দটাই ফুটে উঠেছে।

২০২৩ সালের অক্টোবরে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা খান। অন্তঃসত্ত্বা হওয়ার খবরের মাধ্যমে প্রায় তিন বছর পর তাঁদের সংসারে নতুন অতিথি আসার খবর জানালেন এই দম্পতি। সন্তানটি সেলিম করিম ও মাহিরার প্রথম সন্তান। তবে মাহিরার এটি দ্বিতীয় সন্তান।

প্রথম স্বামী আলী আসকারির সঙ্গে মাহিরার ১৭ বছর বয়সী ছেলে আজলান রয়েছে। মায়ের দ্বিতীয় বিয়ের সময়ও আজলানকে পাশে দেখা গিয়েছিল। বিয়ের অনুষ্ঠানে মায়ের হাত ধরে তাঁকে বিয়ের মঞ্চে নিয়ে যান আজলান। মাহিরার নতুন জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে ছেলের এ উপস্থিতি তখনো ভক্তদের নজর কেড়েছিল।

মাহিরা খানমাহিরা খান ইতালিতে কী করছেন

সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ অংশ নিয়েছেন মাহিরা। উৎসবের কমিউনিটি ইমপ্যাক্ট কার্যক্রমের অংশ হিসেবে একটি আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন তিনি। সিনেমায় অবদানের জন্য সেখানে সম্মানিতও হয়েছেন এই অভিনেত্রী।

মাহিরা খান পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করে দ্রুতই দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ‘হামসফর’ নাটকে অভিনয় করে পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা পান মাহিরা। এরপর ‘শেহর-ই-জাত’, ‘সাদকায়ে তুমহারে’সহ বেশ কিছু আলোচিত নাটকে অভিনয় করেন তিনি।

২০১৬ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মাহিরার। ভারতের সিনেমায় এটিই ছিল তাঁর প্রথম কাজ। এরপর পাকিস্তানি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বিন রয়’, ‘সুপারস্টার’ ও ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে

Read full story at source