‘দুধভাত হওয়ার বয়স শেষ’ লিখলেন তাসনিয়া ফারিণ
· Prothom Alo

অভিনয়ের খবর থেকে কিছুটা আড়ালে তাসনিয়া ফারিণ, তবে সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি আর উপলব্ধির কথা জানাচ্ছেন নিয়মিত। দুই দিনের ব্যবধানে দেওয়া দুটি পোস্টে শৈশবের নানাবাড়ি থেকে অন্য রকম জীবনের গল্প তুলে ধরেছেন তিনি। একনজরে দেখে নেওয়া যাক ফারিণের কয়েকটি স্থিরচিত্র—অভিনয়ের খবর থেকে কিছুটা দূরে থাকলেও তাসনিয়া ফারিণের সাম্প্রতিক ভাবনা ও ব্যক্তিগত অনুভূতির প্রকাশে ভক্তদের আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে দুই দিনের ব্যবধানে দেওয়া দুটি ফেসবুক পোস্টে শৈশবের স্মৃতি, সময়ের পরিবর্তন ও জীবনের অন্য রকম উপলব্ধি উঠে এসেছে।সর্বশেষ ফেসবুক পোস্টে নিজের ছোটবেলার নানাবাড়ির স্মৃতিতে ফিরে যান ফারিণ। তিনি লিখেছেন, ‘ছোটবেলার নানুবাড়িটা এখনো আগের মতোই।’এরপর বাড়িটির সঙ্গে তাঁর জড়িয়ে থাকা ছোট ছোট স্মৃতির কথা তুলে ধরেন। তিনি লিখেছেন, ‘রঙিন বাড়িটি আছে, শুধু রংটা কিছুটা ফিকে হয়েছে। আছে শানবাঁধানো ঘাট, তবে এক সিঁড়ি জল বেড়েছে। জাম্বুরাগাছে এবার ফলনও ভালো। এমনকি মাটির সেই পুরোনো গন্ধটুকুও তাঁর কাছে আগের মতোই মনে হয়েছে।তবে আগের মতো নেই বাড়ির পরিবেশ। নেই কোলাহল, অট্টহাসি কিংবা ছোটবেলার সেই ক্রিকেট ম্যাচ। এর কারণটাও নিজের মতো করে বলেছেন ফারিণ—‘কারণ এখন দুধভাত হওয়ার বয়স শেষ।’এর আগের পোস্টে গভীর জীবনবোধের কথা লিখেছেন ফারিণ। তাঁর মতে, ‘এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই—না মানুষ, না সম্পত্তি, এমনকি মুহূর্তও না।’মানুষকে ফারিণ এমন এক মাধ্যম হিসেবে দেখেছেন, যার ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা ও প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। তিনি লিখেছেন, ‘আমরা কেবল মাধ্যম, যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। তারপর একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।’
Visit mchezo.co.za for more information.