জেলে থাকা দাগী আসামীর সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝেই কান লুকে ঝলমল করছেন লঙ্কান বিউটি

· Prothom Alo

জেলে থাকা কুখ্যাত দাগী আসামী সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বেশ কিছুদিন থেকেই সম্পর্কের গুঞ্জন বয়ে বেড়াচ্ছেন বলিউডের লঙ্কান বিউটি জ্যাকুলিন ফার্নান্দেজ। এ নিয়ে পড়তে হয়েছে আইনি জটিলতায়। বলা হয় জেল থেকেই জ্যাকুলিনের জন্য দফায় দফায় কোটি কোটি টাকার উপহার পাঠিয়েছেন সুকেশ তাঁকে। এমন সব আলোচনার মাঝেই কান চলচ্চিত্র উৎসবে আকর্ষণীয় লুকে ঝলমল করতে দেখা যাচ্ছে এই লঙ্কান বিউটিকে। তিনি এখানে বিখ্যাত গয়নার ব্র্যান্ড চপার্ড-এর সিগনেচার মির‍্যাকলস ইভেন্টে যোগ দিয়েছেন।

Visit djcc.club for more information.

ক্যারোলিন'স কতুরের কালো সিকুইনের মিনিড্রেস পরেছেন জ্যাকুলিন সঙ্গে আছে পয়েন্টেড কালো পাম্পস স্ট্র্যাপলেস মিনিড্রেসে খুব মানিয়েছে জ্যাকুলিনকে সঙ্গে আছে চপার্ডের হীরার গয়না। হাতে চওড়া ভ্রেসলেট, কানে রাউন্ডেড কয়েল ইয়ার রিং আর গলায় সরু হীরার লহর দেখা যাচ্ছে টন্ড পায়ে গ্লসি লুক নজর কাড়ছে গ্লসি পিংক লিপস আর খোলা চুলে আকর্ষণ ছড়াচ্ছেন তিনি

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source