যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, প্রবল সমালোচনার মুখে নায়িকা

· Prothom Alo

বহুল প্রতীক্ষিত কন্নড় সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন–আপস’ মুক্তির পর থেকেই নানা কারণে আলোচনায়। যশ অভিনীত সিনেমাটি নিয়ে দর্শকের একাংশের অসন্তোষের পাশাপাশি এবার আলোচনায় এসেছে অভিনেত্রী রুক্মিণী বসন্তের একটি ‘সাহসী’ দৃশ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এই দৃশ্যের সমালোচনা করে একে ‘অপ্রত্যাশিত’ ও ‘সস্তা চিত্রনাট্যের’ উদাহরণ বলে মন্তব্য করেছেন।

Visit moryak.biz for more information.

২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘টক্সিক’। ‘কেজিএফ: চ্যাপ্টার ২’–এর পর এই সিনেমার মাধ্যমে চার বছর পর বড় পর্দায় ফিরেছেন যশ। সিনেমাটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস। গোয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবির গল্প। পর্তুগিজ শাসনের সময়কার গোয়ার পটভূমিতে নির্মিত এই সিনেমায় যশকে দেখা গেছে দ্বৈত চরিত্রে।

রুক্মিণী বসন্ত। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সিনেমায় যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। মুক্তির পর রুক্মিণীর একটি দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

এক দর্শক এক্সে লিখেছেন, ‘এ ধরনের দৃশ্য কীভাবে গ্রহণ করব? রুক্মিণী, সত্যিই তোমার কাছ থেকে এমন কিছু আশা করিনি।’ তাঁর পোস্টে সিনেমার হ্যাশট্যাগের সঙ্গে রুক্মিণীর নামও ব্যবহার করা হয়েছে।

অন্য একজন অবশ্য রুক্মিণীর পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁর দাবি, সিনেমায় রুক্মিণীর কোনো চুম্বন বা ঘনিষ্ঠ প্রেমের দৃশ্য নেই। তাই তাঁকে ঘিরে অপ্রয়োজনীয় মন্তব্য করা হচ্ছে। তবে একই পোস্টে তিনি সিনেমাটির সমালোচনা করে লিখেছেন, রুক্মিণীর এই ছবিতে অভিনয় না করাই ভালো হতো।
আরেক দর্শক সরাসরি রুক্মিণীর উদ্দেশে লিখেছেন, ‘এটা কী? এমন সস্তা চিত্রনাট্য কেন?’

রুক্মিণী বসন্ত। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

মুক্তির পর সমালোচনাও
রুক্মিণীর দৃশ্য নিয়ে বিতর্কের পাশাপাশি ‘টক্সিক’ নিয়ে দর্শকের প্রতিক্রিয়াও মিশ্র। মুক্তির প্রথম দিন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির গল্প, চিত্রনাট্য ও নির্মাণশৈলী নিয়ে নানা মত দেখা যাচ্ছে। ফলে বড় তারকা, বড় বাজেট ও দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পাওয়া সিনেমাটি প্রত্যাশা কতটা পূরণ করতে পারল, সেই প্রশ্নও উঠেছে।

কিয়ারার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, স্ত্রীর প্রতিক্রিয়া নিয়ে ‘রকি ভাই’ বললেন...

‘টক্সিক’কে শুধু অ্যাকশন সিনেমা হিসেবে নয়; বরং প্রাপ্তবয়স্ক দর্শকের জন্য রূপকথার আবহে তৈরি একটি গ্যাংস্টার ড্রামা হিসেবে উপস্থাপন করা হয়েছে। ছবির গল্পে অপরাধজগৎ, ক্ষমতা ও পারিবারিক সম্পর্কের পাশাপাশি নানা ধরনের প্রাপ্তবয়স্ক উপাদান রয়েছে। কেবল রুক্মিণীই নন, সিনেমায় কিয়ারা ও যশের ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও বিতর্কের ঝড় উঠেছিল। সিনেমাটির প্রচারে কিয়ারা ও যশ দুজনই অবশ্য বলেছেন, গান বা টিজারের বিচ্ছিন্ন দৃশ্য নিয়ে মন্তব্য করা উচিত নয়। সিনেমার প্রয়োজনেই এসব দৃশ্য রাখা হয়েছে।

ইন্ডিয়া টুডে অবলম্বনে

Read full story at source