স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন ফিরোজুর রহমান

· Prothom Alo

বিশিষ্ট ব্যবসায়ী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের স্পনসর পরিচালক ফিরোজুর রহমান ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। স্ট্যান্ডার্ড ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিরোজুর রহমান লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি২, বাংলাদেশের সাবেক জেলা গভর্নর এবং একজন পিএমজেএফ লায়ন। ফিরোজুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি। দীর্ঘ ৩১ বছর তিনি ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়ন পরিষদ এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Visit newsbetting.cv for more information.

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফিরোজুর রহমান প্রায় ৪২ বছর ঢাকায় ধানমন্ডির শুক্রাবাদে অবস্থিত নিউ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য হিসেবে চেয়ারম্যানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সোনালী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তাদের একজন।

Read full story at source