কিয়ারা আদভানির সঙ্গে অবিশ্বাস্য মিলের কারণে ভাইরাল কে এই নতুন বলিউড সুন্দরী
· Prothom Alo

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানির সঙ্গে চেহারার অবিশ্বাস্য মিল। এ কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনায় অভিনেত্রী কনিকা কাপুর। সানি দেওলের আসন্ন সিনেমা 'বাটওয়ারা ১৯৪৭'–এর চরিত্রের পোস্টারে কনিকার লুক প্রকাশ্যে আসার পর থেকেই তাঁকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন, পোস্টারে কনিকার চেহারায় কিয়ারার ছায়া স্পষ্ট। টেলিভিশন ধারাবাহিক ‘এক দুজে কে ওয়াস্তে ২’–এ অভিনয় করে দর্শকের নজরে এসেছিলেন কনিকা। এবার বড় পর্দায় তাঁর নতুন লুক প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। পোস্টারে কনিকার হালকা মেকআপ, চুলের সাজ ও হাসির মধ্যে কিয়ারার সঙ্গে বেশ কিছুটা মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা। বিশেষ করে কিয়ারার অভিনীত শেরশাহ সিনেমার লুকের সঙ্গে কনিকার পোস্টারের চেহারার তুলনা করছেন অনেকে। কারও কারও কাছে এই মিল এতটাই বেশি মনে হয়েছে যে তাঁরা প্রথমে পোস্টারটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। তবে কিয়ারার সঙ্গে চেহারার এই তুলনাকে নেতিবাচকভাবে দেখছেন না কনিকা। বরং বিষয়টি বেশ ইতিবাচকভাবেই নিয়েছেন তিনি। কিয়ারাকে দারুণ সুন্দরী মনে করেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। চলুন, কিয়ারার সঙ্গে চেহারার মিলের কারণে আলোচনায় আসা অভিনেত্রী কনিকা কাপুরের ইনস্টাগ্রামের কয়েকটি লুক দেখে নেওয়া যাক।
বাটোয়ারা ১৯৪৭ সিনেমার পোস্টারে কনিকা কাপুরবলিউড অভিনেত্রী কিয়ারার সঙ্গে মিলের জন্য কনিকা এখন ভাইরাল। দুটি লুকে একই রকম মুখশ্রী, চুলের স্টাইল আর মিনিমাল মেকওভার এমনিতে দারুণ স্টাইলিশ কনিকা এখানে পরেছেন সিকুইনের ব্যাকলেস গাউন এথনিক সাজে এখানে অ্যান্টিক সোনালি কারুকাজ করা রয়েল ব্লু স্ট্র্যাপলেস টপ আর লম্বা ঝুলের দুল দেখা যাচ্ছে সাগরপারে সাদা স্লিভলেস ও অফ দ্য শোল্ডার বেল স্লিভস এক্সটেনশনের ড্রেসে কিয়ারার সঙ্গে অত্যন্ত মিল দেখা যাচ্ছে কনিকার লুকে ওয়েট লুক, কালো স্লিভলেস সিকুইন গাউন আর হীরার গয়নায় আবেদন ছড়াচ্ছেন কনিকা সাদা পার্ল স্ট্র্যাপের করসেট ড্রেসে দেখা যাচ্ছে এই নতুন অভিনেত্রীকে ড্রেপড হার্ট ডিজাইনের ডিপ নেকলাইনের বডিকন লাল ড্রেসে কনিকা নীল ফুলেল নকশার সাদা লেহেঙ্গা পরেছেন তিনি। সঙ্গে ম্যাচিং স্টোল সবুজ স্ট্র্যাপলেস গাউনে কি হোল ডিজাইন। সামনের অংশে বুটস্ট্র্যাপ করা। আফগান জুয়েলারি আর সেই আমেজের কামিজে কনিকা ডেনিম অন ডেনিম লুকে কিয়ারার লুক অ্যালাইক হিসেবে পরিচিত হয়েও কনিকা ছড়াচ্ছেন নিজস্ব চার্মছবি: ইন্সটাগ্রাম
Visit afnews.co.za for more information.