আজকের বিনিময় হার
· Prothom Alo
আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।
Visit michezonews.co.za for more information.
আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুসারে, ডলারের দাম কিছুটা বেড়েছে। বাজারে ডলারের গড় দাম ১২৩ দশমিক ৮০ টাকা। এ নিয়ে টানা দুই দিন ডলারের দাম বাড়ল।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, যেসব মুদ্রার দাম বেড়েছে সেগুলো হলো ইউরো, পাউন্ড, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। অপরিবর্তিত আছে রুপি, ইউয়ান ও ইয়েনের দাম।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।