সিজনাল সমর্থকদ্বয়ের সা ক্ষা ৎ কা র

· Prothom Alo

স্পেনের কাছে ফাইনালে হারের পর এক আর্জেন্টিনা সমর্থকের সঙ্গে কথা বলতে গেলে তিনি প্রথমেই গভীর দীর্ঘশ্বাস ফেলেন। এরপর সাক্ষাৎকার শুরুর আগে তিনবার বলেন, ‘সব দোষ ফিফার।’

কেমন আছেন আপনি?

Visit saltysenoritaaz.com for more information.

কী আর বলব, আগেই ভালো ছিলাম। এখন আমার বউ-ছেলে মিলে সারা দিন হাসাহাসি করে আমাকে নিয়ে। এই বয়সে এসে এসব কি আর সহ্য করা যায়, আপনিই বলেন!

আপনার কী মনে হয়, আর্জেন্টিনা কেন ম্যাচটা হারল?

ওদের কোনো দোষ নাই, সব দোষ ফিফার। আল্লাহর কাছে বিচার দিলাম। রেফারি তো বেইমানের বেইমান। খেলায় ধাক্কাধাক্কি তো একটু হবেই, তাই বলে লাল কার্ড দেবে? এটা কোনো কথা? আর টাকা কি কম খাইছে ওরা? মানুষের ওপর থেকে বিশ্বাসই উঠে যাচ্ছে।

আপনি কি তাহলে মনে করেন, ফিফাকে টাকা দিয়ে আর্জেন্টিনা ফাইনালে আসছে?

ইয়ে মানে না না, তা আমি কখন বললাম! মেসি ভাই হইলো মানবদরদি, সবাইরে টাকাপয়সা দিয়ে সাহায্য করছেন। টাকাপয়সার তো তাঁর অভাব নাই, বুঝছেন না। আপনারে যদি আমি পাঁচ টাকা দিয়া সাহায্য করি, তাহলে আমার সময়-অসময় একটু খেয়াল রাখবেন না?

স্পেনের প্রথম যে গোলটা বাতিল হইলো, এটা নিয়ে কী বলবেন?

ওইটা তো এক শ পার্সেন্ট ফাউল! শুক্কুরে শুক্কুরে আট দিন ফুটবল খেলা শিখছে, এত সহজ নাকি গোল দেওয়া, তা–ও আর্জেন্টিনার বাঘা বাঘা প্লেয়ারের সামনে। গোলপোস্টে বল ঢুকলেই গোল হয় নাকি? বিশাল ফাউল করছে।

মানিটাইজেশন

তাই বলে ১২০ মিনিটে একটাও শট নিতে পারল না আর্জেন্টিনা, এই ব্যাপারে কী বলবেন?

দেখেন, স্পেনের প্লেয়াররা পোলাপান মানুষ, ওদের একটু খেলতে দিছে। আর আর্জেন্টিনার বারবার শট নেওয়া লাগে নাকি গোল দেওয়ার জন্য? এক শটেই গোল! পরে ইয়ামালকে মায়া করে গোল দেয় নাই আরকি। যতই হোক, মেসিই তো ওরে হাতে ধইরা বড় করছে। বড় বড় মাইনষের মনও বড় হয়। আমি-আপনি কি আর এসব বুঝব!

ব্রাজিল সমর্থকদের নিয়ে কিছু বলতে চান?

ওদের নিয়ে আর কী বলব! বাপ-দাদার আমলে পাঁচটা কাপ জিতছে—এই নিয়ে তো গর্বে মাটিতে পা পড়ে না। নকআউটেই আউট হয়ে যায়। ওরাও একটা টিম আর তেলাপোকাও একটা পাখি। আরে ভাই, জিতছে স্পেন, তোরা না। তোদের এত কিসের নাচন–কোদন! 

জমাটরস

এবার ব্রাজিল সমর্থকের সাক্ষাৎকার

কেমন আছেন আপনি?

খুব ভালো আছি। এত ভালো তো ব্রাজিল জিতলেও থাকতাম না। খুশিতে নাচতে ইচ্ছা করছে।

আপনার কী মনে হয়, আর্জেন্টিনা কেন ম্যাচটা হারল?

চোরের দশ দিন আর গেরস্তের এক দিন। চুরি করে ফাইনাল পর্যন্ত আসছে, তাই বলে কাপ জিতবে নাকি। যে তিনটা আছে, ওই নিয়েই খুশি থাক।

আপনি কি তাহলে মনে করেন, ফিফাকে টাকা দিয়ে আর্জেন্টিনা ফাইনালে আসছে?

যেকোনো সুস্থ মানুষই এটা মনে করে। নয়তো সব ম্যাচ ছোট দলের সঙ্গে ক্যামনে পড়ে বলেন তো! পরে এসে কিস্তির টাকা মিস গেসে। টাকাপয়সা দেয় নাই বলেই তো দেখলেন না স্পেন জিতল, আমরা একটা সুষ্ঠু খেলা দেখতে পাইলাম। এখন আর নিজের দল হারছে, তার জন্য আক্ষেপ নাই।

স্পেনের বাতিল হওয়া গোলটা?

এগুলা তো ভণ্ডামি। রেফারিরে তো ভয় দেখায়ে ওইটা বাতিল করছে। সব খবরই কানে আসে, বুঝছেন। ওরা কী ভাবছে, আমরা কিছু বুঝি না?

১২০ মিনিটে একটাও শট নিতে পারল না আর্জেন্টিনা, এ ব্যাপারে কী বলবেন?

হাসিও পায় এগুলা দেখলে। তবে হ্যাঁ, এ কারণে সবচেয়ে ভালো সময় কাটাইছে স্পেনের গোলকিপার। সেকেন্ড হাফের শুরুতে তো ঘুমায়ই গেছিল, পরে হাইড্রেশন ব্রেকে উঠে জুসটুস খাইছে। এটা মনে হয় তার ক্যারিয়ারের সবচেয়ে শান্তির দিন।

আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে কিছু বলতে চান?

ওদের নিয়ে কিছু বলতে চাই না। কিন্তু ওদের একটু চোখে চোখে রাইখেন, গভীর শোক কাটায়ে উঠতে সময় লাগবে। সাহস দিয়ে ওদের পাশে থাইকেন আপনারা। তবে লজ্জাশরম থাকলে আর লাগতে আসবে না।

Read full story at source