৬০ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের ওপর ১০ শতাংশ
· Prothom Alo

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমবিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন এই শুল্ক আরোপ করল।
গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের এক নোটিশে নতুন এই শুল্ক ঘোষণা করা হয়। ঘোষিত শুল্কের হার ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ।
Visit extract-html.com for more information.
বাংলাদেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এই তালিকায় আরও রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, জর্ডান, ত্রিনিদাদ ও টোবাগো।
ইউরোপীয় ইউনিয়ন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে আগে থেকে বিদ্যমান শুল্কের সঙ্গে মিলিয়ে মোট ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
বাকি ৩৮টি দেশের ক্ষেত্রে ১২ দশমিক ৫ শতাংশ শুল্কহার নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আছে চীন ও ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েলের ওপরও শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কহার ১২ দশমিক ৫ শতাংশ।
আগে ট্রাম্প প্রশাসনের আরোপ করা ১০ শতাংশ সাময়িক (১৫০ দিনের জন্য) বৈশ্বিক শুল্কের মেয়াদ শুক্রবার শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শেষ হবে। ঠিক সেই সময় থেকেই নতুন আরোপিত এই শুল্কহার কার্যকর হবে।