একঝলক (১৯ জুলাই ২০২৬)
· Prothom Alo
পথের ধারে ফুটে থাকা হলুদ চাকুন্দা ফুলে ধরা দিয়েছে বর্ষার রূপ। সুবর্ণসারা, বেলকুচি, সিরাজগঞ্জ, ১৯ জুলাইছেলেকে সঙ্গে নিয়ে জমিতে সেচ দিচ্ছেন এক মা। কৃষিকাজের ফাঁকেই সন্তানের সঙ্গে ভাগ করে নিচ্ছেন জীবনের লড়াই। উলিপুর, বগুড়া, ১৯ জুলাইবৃষ্টির ফোঁটা পড়েছে ফুটে থাকা সাদা ধুতরা ফুলে। সুবর্ণসারা, বেলকুচি, সিরাজগঞ্জ, ১৯ জুলাইটানা বৃষ্টিতে ডুবে গেছে ধানখেত। ক্ষতি কমাতে আধা পাকা ধান কেটে নিচ্ছেন কৃষক। চান্দির চর, মানিকগঞ্জ, ১৯ জুলাইকাঁধে কাঁধ মিলিয়ে বিদ্যালয়ের পথে তিন সহপাঠী। পানবাজার, রংপুর, ১৯ জুলাইদল বেঁধে সাইকেলে মালামাল নিয়ে গ্রামের পথে চলেছেন ফেরিওয়ালারা। চন্দনপাট, রংপুর, ১৯ জুলাইপাহাড়ি ঢলের পর কর্ণফুলীর ঘোলা পানি। নদীতে হাতজাল ফেলে মাছ ধরছেন এক তরুণ। এ সময় ছোট মাছ ও চিংড়ির দেখা মেলে বেশি। ব্রিকফিল্ড, কাপ্তাই, রাঙামাটি, ১৯ জুলাইরঙিন রাধাচূড়া ফুলের ডালে মধুর খোঁজে ব্যস্ত মৌটুসি। রায়ের মহল, খুলনা, ১৯ জুলাইবাড়তি তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে জৈব প্রযুক্তিতে চাষাবাদ করছেন কৃষক। মহিধর, রাজারহাট, কুড়িগ্রাম, ১৯ জুলাইগুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হাউসবোটে কাপ্তাই হ্রদ ভ্রমণে মেতে উঠেছেন পর্যটকেরা। বালুখালী, রাঙামাটি, ১৯ জুলাই
Visit rouesnews.click for more information.