সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ১৮ জুলাই, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

জিয়া হত্যায় মোজাফফরের ভূমিকা, ৪৫ বছর কোথায় ছিলেন

মেজর (অব.) মোজাফফর হোসেন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। তৎকালীন মেজর মোজাফফরের বয়স এখন ৭৭ বছর। বিস্তারিত পড়ুন...

Visit casino-promo.biz for more information.

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করলে কি গোল্ডেন বুটে যোগ হয়

এবারের বিশ্বকাপের বলের নাম ত্রিওনদা

এবারের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অন্তত চারজন খেলোয়াড়ের চোখে একেবারে গুরুত্বহীন নয়। কারণ, এই ম্যাচের গোল যোগ হয় টুর্নামেন্টের মোট গোলসংখ্যায়। অর্থাৎ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও গোল্ডেন বুটের হিসাবেই ধরা হয়। বিস্তারিত পড়ুন...

দীর্ঘ অসুস্থতায় অনেকে, বিদেশে চিকিৎসায় এখনো ৩৯ জন

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) পরিচালক অধ্যাপক আবুল কেনান প্রথম আলোকে বলেন, ‘আহত ব্যক্তিদের অনেকেই ফলোআপের জন্য নিয়মিত আসেন। তাঁরা অগ্রাধিকার পান। বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে চিকিৎসা দেওয়া হয়।’ বিস্তারিত পড়ুন...

মেসি বিশ্বকাপ ফাইনালে—৩৯ বছর বয়সে পেলে, ম্যারাডোনা, জিদান, রোনালদোরা কী করেছেন

দলকে ফাইনালে তোলার পর লিওনেল মেসি

৩৯ বছরের এক ‘যুবক’ ফুটবল–বিশ্বকে বুঁদ করে রেখেছেন। নাম তাঁর লিওনেল মেসি। চলতি বিশ্বকাপেও তাঁর জাদু চলছেই। এখন তাঁর চোখ টানা দ্বিতীয় বিশ্বকাপ ট্রফিতে। একই সঙ্গে হাতছানি বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বয়স্ক গোলদাতা হওয়ারও।বিস্তারিত পড়ুন...

চব্বিশের কাঠগড়ায় প্রগতিশীল রাজনীতি

জুলাই গণ–অভ্যুত্থান চলাকালে বৃষ্টিতে ভিজে রিকশার ওপর উঠে স্লোগান দুই তরুণীর

চব্বিশের গণ-অভ্যুত্থানের দিনগুলোয় যখন লাশের সারি বাড়ছে, যখন ক্রমেই আরও স্পষ্ট হয়ে উঠছে যে জনতার সঙ্গে আওয়ামী লীগের মরণপণ লড়াই অত্যাসন্ন, তখন এ দেশের ‘প্রগতিশীল’ হিসেবে পরিচিতদের ভূমিকা বেশ নাজুক ছিল। আন্দোলনের সমর্থনে তাদের রাজনৈতিক কর্মসূচি প্রায় ছিলই না। সামাজিক যোগাযোগমাধ্যমেও হাতে গোনা কিছু ব্যক্তির প্রতিক্রিয়া ছাড়া প্রগতিশীল মহলের অংশগ্রহণ ছিল দুর্বল।
বিস্তারিত পড়ুন...

Read full story at source