সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ২০ জুলাই, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
১৬ বছর পর আবার বিশ্বসেরা স্পেন
বিশ্বকাপ ট্রফি হাতে স্পেন দলপেদ্রো পোরোর ক্রস বাঁ দিক থেকে ভেসে এল, নিকো উইলিয়ামস হেড দিয়ে বলটা পেছনের দিকে ঠেলে দিলেন, আর ফেরান তোরেস সেই বলে পা লাগিয়ে জালে জড়ালেন। একটা বিশ্বকাপ ফাইনাল, যা ১০৬ মিনিট ধরে নিজের শ্বাস আটকে রেখেছিল, হঠাৎ যেন বুকভরা নিশ্বাস নিল। স্পেন ১, আর্জেন্টিনা ০। এটাই ছিল ম্যাচের সেই মুহূর্ত, যেখানে ইতিহাস তার সিদ্ধান্ত লিখে ফেলল। বিস্তারিত পড়ুন...
Visit newsbetting.cv for more information.
জুলাইয়ের এই মুখগুলো এখন কোথায়
জুলাই আন্দোলনের আলোচিত মুখেরাদিনটি ছিল ২০২৪ সালের ২ আগস্ট, স্থান রাজধানীর উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজ প্রাঙ্গণ। চলমান আন্দোলনকে কেন্দ্র করে কলেজের এক শিক্ষার্থীকে আটকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গুলি–খুনের প্রতিবাদে স্বতঃস্ফূর্ত ওই বিক্ষোভ। এতে যোগ দেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা; ছিলেন শিক্ষক ও অভিভাবকেরাও। বিস্তারিত পড়ুন...
সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের ফ্ল্যাটে ২০ লাখ টাকার রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড, বিলাসবহুল গাড়ির চাবি
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে দামি গাড়ির চাবি, দামি ঘড়ির প্যাকেট ও ওয়ারেন্টি কার্ড, পোশাক ও বিভিন্ন আসবাব উদ্ধার করেছে দুদক। আজ রোববার বিকেলের চিত্রসাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশে সাইফুজ্জামান চৌধুরীর দুটি ফ্ল্যাটের মালামাল ক্রোক করতে এ অভিযান চালানো হয়েছে। ওই দুই ফ্ল্যাট থেকে পাঁচটি বিলাসবহুল গাড়ির চাবি, রোলেক্সসহ আটটি দামি ঘড়ির প্যাকেট, ওয়ারেন্টি কার্ড ও দামি সব আসবাব পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন।
বিস্তারিত পড়ুন...
জিয়া হত্যা: মেজর মোজাফফর যেভাবে শনাক্ত হন
মেজর (অব.) মোজাফফর হোসেনজুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার মাসুদ উদ্দিন চৌধুরীর মুঠোফোনের ফরেনসিক বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এতে কিছু সন্দেহজনক মুঠোফোন নম্বর পায় তারা। নম্বরগুলো শনাক্তের জন্য পুলিশের কাছে পাঠানো হয়। এই সূত্র ধরে পলাতক সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে (৭৭) শনাক্ত ও গ্রেপ্তার করে পুলিশ। বিস্তারিত পড়ুন...
জুলাই অভ্যুত্থানের বিকল্প ছিল না
আজমেরী হক বাঁধনসচেতন একজন নাগরিক হিসেবে আমি অনেক দিন ধরেই দেশের বিভিন্ন আন্দোলন অনুসরণ করে আসছিলাম। যেমন নিরাপদ সড়ক চাই আন্দোলন। খুব বেশি যে সক্রিয় ছিলাম, তা নয়; কিন্তু অনুসরণ করছিলাম। ২০২৪ সালের জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে আমি ছিলাম তুরস্কে। দেশে ফিরে আসি ১৩ তারিখে। এসেই তো জড়িয়ে গেলাম।
বিস্তারিত পড়ুন...