ডিসেম্বরে ঢাকায় ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট’

· Prothom Alo

রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন দিনের এ আয়োজনে দেশি-বিদেশি প্রায় ২৫০টি ব্র্যান্ড ও ব্যবসাপ্রতিষ্ঠান অংশ নেবে। বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

Visit milkshakeslot.online for more information.

আজ বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকেরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কাসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের ব্র্যান্ড ও প্রতিষ্ঠান অংশ নেবে। নির্বাচিত কিছু পণ্য ও সেবায় ফ্ল্যাশ সেল এবং সীমিত সময়ের বিশেষ মূল্যছাড়ও থাকবে।

আয়োজকদের ভাষ্য, একই ছাদের নিচে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পণ্য আকর্ষণীয় দামে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি স্থানীয় উদীয়মান ব্র্যান্ডগুলোর পরিচিতি বৃদ্ধি, করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যবসায়িক যোগাযোগ তৈরি এবং নতুন বাজার সম্প্রসারণেও এ আয়োজন ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

মেলার আয়োজক ইভেন্টকম। সহযোগী হিসেবে রয়েছে ভ্যানটোরা কমিউনিকেশন্স লিমিটেড এবং জনসংযোগ সহযোগী হিসেবে কাজ করছে ওপাস কমিউনিকেশন্স লিমিটেড।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬-এর প্রকল্প পরিচালক ড. মো. তাসলিম আমিন, হেড অব অপারেশনস শফিকুল ইসলাম ও চিফ ফ্যাসিলিটেটর (উইমেন এমপাওয়ারমেন্ট) জিন্নাত আরা বারী।
আয়োজকেরা জানান, ১৬ জুলাইয়ের মধ্যে স্টল বুকিং করলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ভাড়ায় ৫০ শতাংশ ছাড় পাবে।—বিজ্ঞপ্তি

Read full story at source