ঢাকা মেট্রো হাফ ম্যারাথনে অংশ নিতে চান? নিবন্ধন চলবে ৩ জুলাই পর্যন্ত
· Prothom Alo

রাজধানীতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা মেট্রো হাফ ম্যারাথন। ‘রান দ্য সিটি, সেলিব্রেট দ্য কালচার’ প্রতিপাদ্য নিয়ে আগামী ১৭ জুলাই হাতিরঝিলে হবে এই আয়োজন। প্রতিযোগিতায় অংশ নিতে ৩ জুলাই পর্যন্ত নিবন্ধন করা যাবে।
Visit biznow.biz for more information.
আয়োজক ট্রায়াথলন ড্রিমার্স জানিয়েছে, দৌড় আয়োজনে হাফ ম্যারাথনের (২১.১ কিলোমিটার) পাশাপাশি এবারও থাকছে ১৫ কিলোমিটার, ৭. ৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ১ কিলোমিটার দৌড়ের বিভাগ। বিভাগভেদে নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১ হাজার ৬৫০ টাকা (হাফ ম্যারাথন), ১ হাজার ৫৫০ টাকা (১৫ কিলোমিটার), ১ হাজার ৪৫০ টাকা (৭.৫ কিলোমিটার) এবং শিশুদের ১ কিলোমিটার দৌড়ে ১ হাজার টাকা।
রেস ডিরেক্টর মো. আল-আমিন বলেন, এবারও দেশি–বিদেশি অনেক দৌড়বিদ ইতিমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন অভিজ্ঞ অ্যাথলেট, নিয়মিত রানার, করপোরেট পেশাজীবী ও শিক্ষার্থীরা।
প্রতিটি বিভাগেই নারী ও পুরুষ বিভাগে সেরা তিনজনকে দেওয়া হবে প্রাইজমানি। হাফ ম্যারাথনে চ্যাম্পিয়ন পাবেন ১০ হাজার টাকা, প্রথম রানারআপ ৭ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ ৫ হাজার টাকা।
১৫ কিলোমিটার বিভাগে চ্যাম্পিয়ন পাবেন ৮ হাজার টাকা, প্রথম রানারআপ ৫ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ ৪ হাজার টাকা। আর ৭.৫ কিলোমিটার বিভাগে চ্যাম্পিয়ন পাবেন ৫ হাজার টাকা, প্রথম রানারআপ ৪ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ পাবেন ৩ হাজার টাকা।
আয়োজকের বলেন, ঢাকা মেট্রো হাফ ম্যারাথন কেবল একটি দৌড় প্রতিযোগিতাই নয়, বরং সুস্থ জীবনধারা গড়ে তোলা, কমিউনিটি স্পিরিটকে উৎসাহিত করা এবং ঢাকার সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার একটি উদ্যোগ।
নিবন্ধনের জন্য ভিজিট করুন: https://triathlondreamers.com/dmhm2026
৪২ বছর বয়সে মা হতে চলেছেন কারিশমা