ভেনেজুয়েলার মানুষের পাশে বিশ্ব
· Prothom Alo
এক মিনিটের মধ্যে ভয়াবহ দুই দফা ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় চলছে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের বাঁচানোর মরিয়া চেষ্টা। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ, অস্থায়ী আশ্রয়শিবিরে শিশুদের দিনযাপন, বিদেশ থেকে উদ্ধারকারী দল ও ত্রাণ পৌঁছানো—সব মিলিয়ে দুর্যোগের মধ্যেও ফুটে উঠেছে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। এমন কিছু টুকরা টুকরা মুহূর্ত নিয়ে ছবির গল্প।
Visit casino-promo.biz for more information.
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডোরালে একটি ত্রাণ সংগ্রহকেন্দ্রে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণসামগ্রী প্রস্তুত করছেন স্বেচ্ছাসেবকেরা। ২৬ জুনভেনেজুয়েলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের মার্সেই প্রোভঁস বিমানবন্দর থেকে উড়োজাহাজে উঠছেন দেশটির সিভিল সিকিউরিটি বাহিনীর সদস্যরা। ২৬ জুন ফ্লোরিডার ডোরালে স্থাপিত একটি সংগ্রহকেন্দ্রে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণসামগ্রী সংগ্রহ ও বাছাইয়ের কাজে ব্যস্ত স্বেচ্ছাসেবকেরা। ২৬ জুনভূমিকম্পে আহতদের কাজে আসবে—ডোরালের ত্রাণ সংগ্রহকেন্দ্রে এমন ত্রাণসামগ্রী প্রস্তুত করছেন স্বেচ্ছাসেবকেরা। ২৬ জুন ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার লা গুয়াইরায় স্থাপিত একটি অস্থায়ী আশ্রয়শিবিরের তাঁবুর ভেতর খেলায় মেতেছে শিশুরা। ২৬ জুনলা গুয়াইরায় ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ সরাতে ব্যবহার করা হচ্ছে ভারী যন্ত্রপাতি। ২৬ জুন তোলালা গুয়াইরায় ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকেরা। ২৬ জুন উদ্ধারকর্মীদের পাশাপাশি উদ্ধারকাজে অংশ নিচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। ২৬ জুন লা গুয়াইরার কারাবায়েদায় ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনে উদ্ধারকাজে অংশ নিয়েছেন স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দারা। ২৬ জুনভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে ত্রাণসামগ্রী নিয়ে মোটরসাইকেলে করে লা গুয়াইরার উদ্দেশে রওনা হয়েছেন অনেকে। ২৬ জুন