চিংড়ি–লাউশাকের রেসিপি

· Prothom Alo

উপকরণ

  • লাউশাক: ৩০০ গ্রাম

    Visit palladian.co.za for more information.

  • চিংড়ি: ২ টেবিল চামচ

  • আতপ চালের গুঁড়া: ১ টেবিল চামচ

  • নারকেলবাটা: ২ টেবিল চামচ

  • পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ

  • রসুনকুচি: ১ চা-চামচ

  • কাঁচা মরিচ ফালি: ৪-৫টি

  • হলুদবাটা: আধা চা-চামচ

  • লবণ: স্বাদমতো

  • তেল: প্রয়োজনমতো

প্রণালি

  • শাক ধুয়ে পানি ঝরিয়ে কুচি করে নিন।

  • কড়াইয়ে তেল গরম করে তাতে রসুনকুচি, পেঁয়াজকুচি, চিংড়ি, নারকেলবাটা, হলুদবাটা লবণ দিয়ে কষিয়ে নিন।

  • কষানো হলে ১ কাপ পানি দিন।

  • ফুটে উঠলে লাউশাক দিন।

  • কাঁচা মরিচ দিয়ে নাড়ুন।

  • সব মসলা মিশে গেলে এবং শাক সেদ্ধ হলে চালের গুঁড়া আধা কাপ পানিতে গুলে শাকের মধ্যে দিন।

  • পরে গরম–গরম পরিবেশন করুন।

চ্যাপা শুঁটকিতে সবজি ভুনার রেসিপি

Read full story at source