সৈয়দপুর বন্ধুসভার সাংগঠনিক সভা
· Prothom Alo

আসন্ন ফল উৎসবকে সামনে রেখে সাংগঠনিক সভা করেছে সৈয়দপুর বন্ধুসভা। ১২ জুন সন্ধ্যায় সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাবে এটি অনুষ্ঠিত হয়।
Visit h-doctor.club for more information.
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা থেকে আসা তিনজন বিশিষ্ট সাংবাদিক—আশিকুর রহমান, শিহাব উদ্দিন ও খন্দকার মাহবুবুল হক। তাঁরা বন্ধুসভার কার্যক্রম ও ফল উৎসবের পরিকল্পনা সম্পর্কে ইতিবাচক মতামত দেন এবং তরুণ প্রজন্মের এই সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।
সভায় সভাপতিত্ব করেন বন্ধুসভার সভাপতি মমতাজ পারভীন। তিনি তাঁর বক্তব্যে ফল উৎসবের গুরুত্ব তুলে ধরেন এবং বন্ধুসভার সব সদস্যকে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা শুধু একটি সাংগঠনিক প্ল্যাটফর্ম নয়, এটি তরুণদের মেধা ও সৃজনশীলতা বিকাশের একটি অনন্য সুযোগ।’
সৈয়দপুর বন্ধুসভার সাংগঠনিক সভা।উপদেষ্টা হোসনে আরা লিপি ও এম আর আলম তাঁদের মূল্যবান অভিজ্ঞতা ও দিকনির্দেশনা দিয়ে ফল উৎসব সফল করার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
সভা শেষে বন্ধু লাবিব, ফাতেমা ও সৃষ্টি একে একে গান পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। তাঁদের সুরেলা কণ্ঠে পুরো ক্লাব ভবন যেন জীবন্ত হয়ে ওঠে। এ ছাড়া উপদেষ্টা হোসনে আরা লিপিও গান পরিবেশন করে সন্ধ্যাটিকে আরও স্মরণীয় করে তোলেন।
সভায় আহসান হাবীব, আসিক, রেজা, মাহির, লাবিব, উর্নিসা, সাদ ও শামীমসহ আরও অনেক বন্ধু উপস্থিত ছিলেন।
বন্ধু, সৈয়দপুর বন্ধুসভা