রংপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিভাগীয় পর্যায়ের মেলা

· Prothom Alo

শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞানচর্চায় সম্পৃক্ত করে বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনধর্মী ও প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রংপুর নগরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিভাগীয় পর্যায়ের মেলা। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে থাকছে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা। বিভাগের ৮ জেলা থেকে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪০টি স্টলে এতে অংশ নিচ্ছে।

Visit saltysenoritaaz.com for more information.

জেলা পরিষদ কমিউনিটি সেন্টারের একটি মিলনায়তনে চলছে উদ্বোধনী অনুষ্ঠান সেন্টারের মিলনায়তনে প্যান্ডেল করে স্টল নির্মাণ করা হয়েছে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের ‘রকেট প্রজেক্ট’ দেখতে দর্শনার্থীদের ভিড় নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রকল্প ‘ইমার্জেন্সি ডেলিভারি সিস্টেম’ স্মার্ট সিটি প্রকল্প দেখছেন দর্শনার্থীরা। এটি করেছে কুড়িগ্রামের চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসা সবজির ছাল বা খোসা থেকে নানা কিছু তৈরি করেছে রংপুর জিলা স্কুলের খুদে শিক্ষার্থীরা স্মার্ট স্কুল ম্যানেজমেন্ট প্রকল্প তৈরি করেছে দিনাজপুরের সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়

Read full story at source