জার্মানির স্টুডেন্ট ভিসা পাবেন যেভাবে

· Prothom Alo

জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশটিতে পড়াশোনা শুরু করার আগে স্টুডেন্ট ভিসা নিতে হবে। জার্মান ভিসাসংক্রান্ত তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম জার্মান ভিসা (Germany Visa) এর নির্দেশনা অনুযায়ী, জার্মান শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য এই ভিসা বাধ্যতামূলক।

Visit newssport.cv for more information.

স্টুডেন্ট ভিসা দীর্ঘমেয়াদি ন্যাশনাল ‘ডি’ ভিসা হিসেবে দেওয়া হয়। এটি একাধিকবার প্রবেশের সুযোগ দেয় এবং সাধারণত দুই বছরের জন্য বৈধ থাকে। পরবর্তী সময়ে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। ভিসা আবেদনের ফি ৭৫ ইউরো বা ১০,৭২৫ টাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে এসিবিএ কোর্স করার সুযোগ, জেনে নিন সব তথ্য

কারা আবেদন করতে পারবেন

জার্মান স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমে দেশটির কোনো বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি জার্মানিতে অবস্থানকালে নিজের ব্যয় বহনের সক্ষমতার প্রমাণ দেখাতে হবে।

নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের ব্লকড অ্যাকাউন্টে কমপক্ষে ১১ হাজার ৯০৪ ইউরো (প্রায় ১৭ লাখ ২ হাজার টাকা) জমা থাকার প্রমাণ অথবা বৃত্তির (স্কলারশিপ) নথি জমা দিতে হবে। সংশ্লিষ্ট কোর্সে প্রয়োজন হলে ভাষাগত দক্ষতার প্রমাণও দিতে হবে।

জার্মানিতে ১২ শতাংশের বেশি বিদেশি শিক্ষার্থীর পড়াশোনা করেন বিনা মূল্যে কোরিয়ান ভাষা শেখার সুযোগ, আছে সার্টিফিকেটও

কারা ভিসা ছাড়া যেতে পারবেন

যেসব দেশের নাগরিকদের জার্মানিতে প্রবেশের জন্য ভিসা প্রয়োজন, তাদের অবশ্যই স্টুডেন্ট ভিসা নিতে হবে। তবে অস্ট্রেলিয়া, কানাডা, ইসরায়েল, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জার্মানিতে প্রবেশের জন্য আলাদা স্টুডেন্ট ভিসা প্রয়োজন হয় না। তারা দেশটিতে পৌঁছানোর পর স্থানীয় ফরেইনার্স অফিসে আবাসিক অনুমতির জন্য আবেদন করতে পারেন।

অন্যদিকে ৯০ দিনের বেশি সময়ের কোর্সে অংশ নেওয়া ভিসামুক্ত দেশের শিক্ষার্থীদেরও আবাসনসংক্রান্ত অনুমোদন নিতে হয়। ৯০ দিনের কম সময়ের স্বল্পমেয়াদি শিক্ষাক্রম বা কিছু এক্সচেঞ্জ প্রোগ্রামের ক্ষেত্রে শেনজেন ভিসা প্রযোজ্য হতে পারে।

বিভিন্ন ধরনের স্টাডি ভিসা

পড়াশোনার উদ্দেশ্য অনুযায়ী জার্মানিতে বিভিন্ন ধরনের স্টাডি ভিসা রয়েছে। এর মধ্যে রয়েছে পূর্ণকালীন একাডেমিক অধ্যয়ন, উচ্চশিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট জার্মান ভাষা কোর্স, স্টুডিয়েনকলেগ (Studienkolleg), প্রস্তুতিমূলক কোর্স ও বাধ্যতামূলক প্রাক-ইন্টার্নশিপের জন্য ভিসা।

আবেদন করবেন যেভাবে

বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হওয়ার পর নিজ দেশের জার্মান দূতাবাস বা কনস্যুলেটে ভিসার জন্য আবেদন করা যায়। কিছু দেশে অনলাইনেও আবেদন করার সুযোগ রয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার স্কলারশিপ–২০২৬, জেনে নিন খুঁটিনাটি

প্রয়োজনীয় কাগজপত্র

স্টুডেন্ট ভিসার আবেদনের সঙ্গে পূরণকৃত আবেদনপত্র, বৈধ পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র জমা দিতে হবে।

এ ছাড়া একাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট, ভাষাগত দক্ষতার সনদ, প্রাথমিক সময়ের ভ্রমণ বীমা, জীবনবৃত্তান্ত (সিভি) এবং মোটিভেশন লেটারও প্রয়োজন হবে।

আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে স্কলারশিপের নথি, জার্মানিতে বসবাসকারী কোনো ব্যক্তির স্পনসরশিপ ঘোষণা, ন্যূনতম ১১ হাজার ৯০৪ ইউরো জমা থাকা ব্লকড অ্যাকাউন্টের তথ্য অথবা অভিভাবকের আর্থিক ঘোষণাপত্র জমা দেওয়া যেতে পারে।

Read full story at source