সোনার দাম ভরিতে কমল ৫,৪৮২ টাকা

· Prothom Alo

বিশ্ববাজারে সোনা ও রুপার দাম কমায় দেশেও সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাতে দেশের বাজারে প্রতি ভরিতে সোনার দাম কমেছে ৫ হাজার ৪৮২ টাকা। আজ সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর করা হয়েছে।

Visit h-doctor.club for more information.

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে সোনা ও রুপার দাম কমানোর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে ২ জুন সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। অর্থাৎ ঈদের পর সোনার দাম ভরিতে কমল ৮ হাজার ৭৪৮ টাকা।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকায়।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।

এদিকে আজ রুপার দাম কমেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৯ টাকা।

বিশ্ববাজারে ২০২৫ সালে সোনার দাম ৭০ শতাংশ বেড়েছে। চলতি বছরের জানুয়ারিতে সোনার দাম সর্বকালের রেকর্ড উচ্চতায় ওঠে। তবে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে সোনার দাম বাড়েনি; বরং কমেছে। গত ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ২২২ ডলার কমেছে। এর মধ্যে কেবল গতকালই কমেছে প্রায় ১৪৯ ডলার।

বিশ্ববাজারে সোনার দাম এখন আউন্সপ্রতি ৪ হাজার ৩২৮ ডলার। যদিও চলতি বছরের শুরুতে সোনার দাম ৫ হাজার ডলারের ওপরে ছিল।

Read full story at source