বরফি সেমাইয়ের রেসিপি

· Prothom Alo

রেসিপি দিয়েছেন ফারাহ্ সুবর্ণা

Visit casino-promo.biz for more information.

উপকরণ

ভাজা সেমাই ২০০ গ্রাম, কনডেন্সড মিল্ক ১ কাপ, ঘি ৪ টেবিল চামচ, এলাচিগুঁড়া আধা চা–চামচ, কিশমিশ–বাদামকুচি আধা কাপের একটু বেশি।

প্রণালি

প্রথমে সেমাই একদম ছোট ছোট করে ভেঙে নিন। চুলায় মাঝারি আঁচে একটি নন-স্টিক প্যান বসিয়ে ঘি গরম করে সেমাই লালচে করে ভেজে নিন। এ সময় ঘন ঘন নাড়তে হবে, না হলে প্যানের তলায় লেগে যেতে পারে।

সেমাই ভাজা হলে এতে এলাচিগুঁড়া ও বাদামকুচি দিয়ে মিশিয়ে নিন। ধীরে ধীরে কনডেন্সড মিল্ক ঢেলে অনবরত নেড়ে সেমাইয়ের সঙ্গে ভালোভাবে মেশাতে হবে। মিশ্রণটি আঠালো হয়ে একত্রে দলা বাঁধতে শুরু করলে চুলা থেকে নামিয়ে নিন।

এরপর একটি ঘি মাখানো ট্রে বা থালায় মিশ্রণটি ঢেলে ভালোভাবে চেপে সমান করে নিন। ঠান্ডা হলে পছন্দমতো আকারে কেটে নিন।

Read full story at source