চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহ, সতর্ক করল এনবিআর
· Prothom Alo

আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে একটি প্রতারক চক্র অর্থ সংগ্রহ করছে বলে সতর্ক করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ সোমবার (১ জুন ২০২৬) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Visit sportbet.rodeo for more information.
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্দেশনা অনুসারে জাতীয় রাজস্ব বোর্ডের শূন্য পদে জনবল নিয়োগপ্রক্রিয়া চলছে। দেশের বিভিন্ন স্থানে কতিপয় প্রতারক চক্র আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অভিনব কৌশলে প্রতারণা–বাণিজ্য করার অপচেষ্টা করছে মর্মে জাতীয় রাজস্ব বোর্ড অবহিত হয়েছে।
যারা স্বাভাবিক প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় চাকরি পাবেন, তাঁদের অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে মর্মে মিথ্যাচারের মাধ্যমে প্রতারিত করা এ চক্রের মূল উদ্দেশ্য। যেসব প্রার্থী নিজ অযোগ্যতার কারণে চাকরি পাবেন না, তাঁদের কারও কারও অর্থ প্রতারক চক্রটি ফেরত দিতে পারে, কিন্তু যাঁরা স্বাভাবিক প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় চাকরি পাবেন, তাঁদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেওয়া অর্থ তারা হাতিয়ে নেবে।
এতে আরও বলা হয়েছে, জনসচেতনার উদ্দেশ্যে জাতীয় রাজস্ব বোর্ড এই মর্মে সবাইকে আশ্বস্ত করছে যে আয়কর বিভাগের চলমান নিয়োগপ্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতপূর্বক যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পাবলিক সার্ভিস কমিশন ও আয়কর বিভাগের প্রতিনিধির সমন্বয়ে গঠিত একটি কমিটি কর্তৃক যোগ্য প্রার্থীরা নির্বাচিত হবেন।
১৪৮৫ পদে সমাজসেবা অধিদপ্তরে চাকরি, সংশোধিত নিয়োগে আবেদন এসএসসি–স্নাতক পাসেআয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহকারী কোনো দুষ্টচক্রের তথ্য পেলে তা সংশ্লিষ্ট কর কমিশনার অফিসকে অথবা জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা, টেলিফোন নম্বর ০২-২২২২১৭৭৭৭, ই–মেইল: [email protected] অবহিত করতে এবং এরূপ প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য চাকরিপ্রার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরে সহকারী কর্মকর্তা পদে নিয়োগ, পদ ২৪২হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লিডারস প্রোগ্রাম, আবেদন আইইএলটিএস ছাড়াই