রাঙামাটিতে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

· Prothom Alo

রাঙামাটির সদর উপজেলার বালুখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে নবদ্বীপ বড়ুয়া (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

Visit betsport.cv for more information.

নিখোঁজ নবদ্বীপ বড়ুয়ার বাড়ি খাগড়াছড়ির তেঁতুলতলা এলাকায়।

বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা প্রথম আলোকে বলেন, সাত-আটজন বন্ধু মিলে ইঞ্জিনচালিত নৌকায় করে কাপ্তাই হ্রদে ঘুরতে বের হয়েছিল নবদ্বীপ। একপর্যায়ে তারা হ্রদে গোসল করতে নামে। এ সময় নবদ্বীপ পানিতে তলিয়ে যায়।

তিনি বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালালেও খুঁজে পাওয়া যায়নি।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিউটন দাস বলেন, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে।

তবে বেলা সোয়া দুইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নবদ্বীপকে উদ্ধার করা সম্ভব হয়নি।

Read full story at source